=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গাড়ি থামিয়ে দেদার তোলাবাজি, সার্জেন্ট সহ দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল লালবাজার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পণ্যবাহী গাড়ি থেকে নিয়মিত মোটা টাকা তোলাবাজি, এবার সাসপেন্ড করা হল দুই পুলিশ কর্মীকে (Police Suspend)। জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ভাঙড় থানার অন্তর্গত ঘটকপুকুর চৌমাথা এলাকায় দীর্ঘদিন গাড়ি থামিয়ে তোলা তুলছিলেন এক ট্রাফিক সার্জেন্ট এবং কনস্টেবল। আর সেই অভিযোগ পেতেই তড়িঘড়ি ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করল লালবাজার। জানা যাচ্ছে, এবার ওই দুই অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।

এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ লাল বাজারের

পুলিশ সূত্রে খবর, ঘটকপুকুর চৌমাথা এলাকায় দিনের পর দিন পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে ট্রাফিক সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং কনস্টেবল শিবানন্দ ঠাকুরের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি অন্যান্য দিনের মতোই একটি গাড়ির কাছ থেকে তোলা নিচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মী। ঠিক সেই সময় দূর থেকে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন পথ চলতি একজন। পরবর্তীতে সেই ভিডিও পাঠানো হয় লালবাজারে।

লালবাজারে তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তদন্ত করেই ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আপাতত সাসপেন্ড করা হলেও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। জানা যাচ্ছে, ওই দুই পুলিশকর্মীর পাশাপাশি তোলাবাজির অভিযোগ রয়েছে স্থানীয় সিভিক ভলান্টিয়ার আলি হাসান মোল্লার বিরুদ্ধেও। অভিযোগ পেতে তাঁকেও ডিমোবিলাইজ বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে টাকা না দিলে গাড়ি চালকদের সাথে অসদাচরণ করার অভিযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে এই ঘটনায় আর কাদের যোগ রয়েছে তাও খুঁজে বের করতে চায় লালবাজার।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি? ৪ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরই শপথ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার ভাবে জানিয়েছিলেন, জাতীয় সড়ক হোক কিংবা সাধারণ মেনরোড, রাজ্যের কোনও প্রান্তে তোলাবাজি চলবে না। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেই মুখ্যমন্ত্রী সাফ বলেছিলেন, কোনও পুলিশকর্মী তোলাবাজি করলে সরাসরি অভিযোগ জানান। সরকার যথাযথ ব্যবস্থা নেবে

Leave a Comment