=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘনাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিকেলে কলকাতা সহ ৭ দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব

সহেলি মিত্র, কলকাতাঃ রাতভর টানা বৃষ্টিতে রীতিমতো ভেনিস হয়ে গিয়েছে কলকাতা সহ একাধিক জায়গা। বৃহস্পতিবার রাতে বাংলায় রীতিমতো রেকর্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে টানা বর্ষণের ফলে বাংলার তাপমাত্রা আরও এক লাফে অনেকটা কমে গিয়েছে। জেলায় জেলা ঠান্ডা ঠান্ডা ভাব। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই বইছে শীতল হাওয়া। মেঘে ঢেকে রয়েছে সমগ্র আকাশ। দুপুরে বা বিকেলের দিকে কি ফের তেড়ে ঝড় বৃষ্টির (Weather Update) ভ্রূকুটি রয়েছে? চলুন জেনে নেবেন। জানা গিয়েছে, আজও কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিকেলে ফের ঝড় বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গে

হাওয়া অফিস সূত্রে খবর, এখনই বাংলার আকাশ থেকে দুর্যোগের মেঘ সরছে না। টানা চলবে ঝড় বৃষ্টির দাপট। আজও দুপুর বা বিকেল, সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট থাকতে পারে বলে খবর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ফের ঘনাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা

এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হতে পারে বলে খবর। আর যার প্রভাব পড়বে সর্বত্র। ২ মে থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা প্রথমে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে পরবর্তী তিন দিনে আবার ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ দারিদ্রতা নিত্য সঙ্গী, ISC-র পরীক্ষায় ৯৫% নম্বর বাগান কন্যার, IAS হওয়ার স্বপ্ন তাঁর

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ইতিমধ্যে সকালে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টিপাত হয়ে গিয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে আরও কিছু জেলায় হতে পারে দুর্যোগ। আজ থেকে ৪ মে অর্থাৎ ভোটের ফলাফলের দিন পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

Leave a Comment