সহেলি মিত্র, কলকাতাঃ সাবধান হয়ে যান, কারণ বাংলাজুড়ে ধেয়ে আসছে বিরাট দুর্যোগ। হ্যাঁ এমনই পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর থেকে দক্ষিণ ভাসবে প্রবল বৃষ্টির কারণে। জেলায় জেলায় জারি করা হয়েছে লাল কমলা সতর্কতা। বিশেষ করে আপনারও যদি সম্প্রতি উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে তা বাতিল করতে পারেন, কারণ সেখানে এখন অত্যাধিক ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। বাংলার ওপর সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সব মিলিয়ে বাংলার হাল বেহাল হতে চলেছে শীঘ্রই। আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ শনিবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ থেকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমব্যঙ্গের ওপর সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাড়ি এখন উত্তর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় হয়ে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর থাকা ঘূর্ণাবর্তটি এখন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর অবস্থান করছে। অন্যদিকে আগামী ৩ জুলাইয়ের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে ওড়িশা সহ গোটা পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন ভারী থেকে অত্যাধিক অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আরও কয়েক গুণ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বলে খবর। অত্যাধিক অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিনও ঝড় বৃষ্টির দাপট চলতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।