=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চিন বাদ, ভারতেই iPhone তৈরি করবে Foxconn! হল বিরাট অঙ্কের বিনিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা Foxconn এবার ভারতের বাজারে তাদের স্থান পাকাপোক্ত করতে চলেছে। সম্প্রতি সংস্থাটি ভারত এবং আমেরিকা মিলিয়ে মোট 2.2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় 18 হাজার কোটি টাকা। 

আসলে এই বিপুল পরিমাণ বিনিয়োগের মাধ্যমে তারা জিনপিং-র দেশের উপর নির্ভরতা কমাতে চাইছে। পাশাপাশি ভারতের বাজারে নিজেদের দাপট দেখাতে চলেছে এবার তারা। কারণ ভারতকে এখন অ্যাপলের প্রধান অ্যাসেম্বলি পার্টনার হিসেবেই দেখছে Foxconn।

ভারতে 12,500 কোটি টাকার বেশি বিনিয়োগ

তাইওয়ান সরকারের অর্থনৈতিক মন্ত্রকের বিনিয়োগ পর্যালোচনা দপ্তর ইতিমধ্যেই Foxconn-র এই বিনিয়োগের প্রকল্পে সীলমোহর দিয়েছে। প্রথম প্রকল্প অনুযায়ী, Foxconn Singapore Pte Ltd নামের এক সংস্থা সিঙ্গাপুর-ভিত্তিক ইউনিটে 1.49 বিলিয়ন মার্কিন ডলার মূলধন বৃদ্ধি করবে। 

এমনকি এই অর্থ ভারতে Foxconn-র আরও একটি ইউনিট Yuzhan Technology India Pvt Ltd-এ বিনিয়োগ করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। আর ভারতের চেন্নাইয়ের কাছেই এই নতুন ইউনিট তৈরি করা হবে। এমনকি সেখানে আইফোন এবং এর বিভিন্ন যন্ত্রাংশ তৈরীর পরিকল্পনাও থাকছে।

যুক্তরাষ্ট্রেও খোলা হচ্ছে নতুন কোম্পানি

খোঁজ নিয়ে আরও জানা গেল, সম্প্রতি 375 মিলিয়ন ডলারের মূলধনের একটি নতুন কোম্পানি গঠনের ছাড়পত্র পেয়েছে Foxconn। আর এই কোম্পানিটি হবে যুক্তরাষ্ট্রে। এমনকি এখানে ডেটা সেন্টার, মডেল এবং সার্ভার অ্যাসেম্বলির কাজ চলবে বলেই খবর পাওয়া যাচ্ছে।

বলে রাখি, Foxconn বর্তমানে ভারত থেকে যুক্তরাষ্ট্রের জন্য আইফোনের 97% রপ্তানি করছে। আর 2025 সালের মার্চ-মে মাসের মধ্যে ভারতে তৈরি আইফোনের রপ্তানি মূল্য প্রায় 3.2 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানিয়ে অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছেন, তুমি আমার বন্ধু। কিন্তু তুমি শুনছি এখন ভারতে কারখানা তৈরি করছো। চাইলে তা করতে পারো। কিন্তু শুধু ভারতের জন্যই করতে হবে।

আরও পড়ুনঃ হু হু করে কমছে সোনা, রুপোর দাম! কপাল খুলল মধ্যবিত্তদের, আজকের রেট

বিশ্ববাজারে Foxconn-র দাপট

জানিয়ে রাখি, বর্তমানে Foxconn-র 24টি দেশে 23টি প্ল্যান্ট এবং অফিস রয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই রয়েছে 54টি কারখানা এবং অফিস। আর ভারতে রয়েছে 12টি ইউনিট। এর পাশাপাশি মেক্সিকো, ভিয়েতনাম এবং ইউরোপেও নিজেদের আধিপত্য বিস্তার করতে চলেছে সংস্থা। Foxconn জানাচ্ছে, তাদের স্ট্রাটেজি হল, চিন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া, আর অন্যান্য বিকল্প দেশগুলিকে মূল হাতিয়ার করে তোলা।

Leave a Comment