=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমবে পেট্রোল, ডিজেলের দাম? হাত মেলালেন আম্বানি-আদানি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে অস্থিরতা। তাই স্বাভাবিকভাবেই জ্বালানি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন দেশবাসী। এমতাবস্থায় মধ্যবিত্তের পকেটের কথা চিন্তা করে ভারতে জ্বালানি বিক্রির বাজার ধরতে গাঁটছড়া বাঁধলেন ভারতের দুই জায়ান্ট তথা বড় শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি (Adani-Ambani Deal)।

জানা যাচ্ছে, দুই জায়ান্টের ফুয়েল সংস্থা এবার এক হল। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, দেশে জ্বালানির বাজারে হাত লাগাতে এবার আদানি টোটাল গ্যাস লিমিটেড এবং জিও বিপি জ্বালানি বিক্রির জন্য এক বড় চুক্তি স্বাক্ষর করেছে।

জ্বালানির বাজার ধরতে বড় চুক্তি আম্বানি-আদানির

ওই প্রতিবেদন অনুযায়ী, গৌতম সংস্থা আদানি টোটাল গ্যাস লিমিটেড ও আম্বানি সংস্থা জিও বিপি-র মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারে, এবার থেকে দেশে থাকা আদানি টোটাল গ্যাসের আউটলেটে বিক্রি হবে জিও বিপি-র পেট্রোল, ডিজেল। একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিও বিপি-র আউটলেট থেকে বিক্রি করা হবে আদানি টোটাল গ্যাস লিমিটেডের সিএনজি ও অন্যান্য জ্বালানি সহ যাবতীয় প্রোডাক্ট।

কোন কোন পেট্রোকেমিক্যাল পণ্য সরবরাহ করে দুই সংস্থা?

বলে রাখি, ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন সংস্থা, আদানি গ্রুপ ফরাসি সংস্থা টোটাল এনার্জির জয়েন্ট ভেঞ্চারের সাথে অংশীদারিত্ব করে তৈরি করা হয়েছিল আদানি টোটাল গ্যাস লিমিটেড কোম্পানি। বর্তমানে এই সংস্থাই দেশের বাজারে দাপট ধরে রেখেছে। বলে রাখি, আদানির এই সংস্থা মূলত বিভিন্ন গৃহস্থের পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে।

শুধু তাই নয়, জানা গিয়েছে কমপ্রেসড বায়ো গ্যাস, এলএনজি সহ ইজি চার্জিং পরিষেবাও সরবরাহ করে এই সংস্থা। বলা বাহুল্য, বিভিন্ন প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি দেশের অন্তত 650টি আউটলেট থেকে সিএনজি সরবরাহ করে এই সংস্থা। অন্যদিকে, আম্বানির মালিকানাধীন সংস্থা জিও বিপি আবার দেশের বিভিন্ন প্রান্তে থাকা ফিলিং স্টেশনগুলি থেকে বিভিন্ন জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল সহ ইভি চার্জিংয়ের মতো একাধিক পরিষেবা প্রদান করে। জানিয়ে রাখি, জিও বিপি কিন্তু আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ পেট্রোলিয়ামের জয়েন্ট ভেঞ্চারের যৌথ উদ্যোগে তৈরি।

অবশ্যই পড়ুন: চিন বাদ, ভারতেই iPhone তৈরি করবে Foxconn! হল বিরাট অঙ্কের বিনিয়োগ

উল্লেখ্য, বহু বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের দুই ফুয়েল জায়ান্ট জিও বিপি ও আদানি টোটাল গ্যাস লিমিটেড এবার যৌথ উদ্যোগে দেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বাজারে দখল জমাবে। তবে অবশ্যই এই অংশীদারিত্বের মধ্যে দিয়ে মধ্যবিত্তের সুবিধার কথাই প্রাথমিক প্রাধান্য হবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Comment