=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জনগণনায় জিজ্ঞাসা করা হবে ৪০টি প্রশ্ন, লিস্ট প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে শুরু হয়েছে জনগণনার (Census) কাজ। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন। অর্থাৎ নাগরিকরা নিজেদের তথ্য নিজেরাই সেনসাসের অফিসিয়াল পোর্টালে আপলোড করতে পারবে। তবে আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি আধিকারিকরা এসেই তথ্য সংগ্রহ করবেন। তবে এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ৪০টি প্রশ্নের একটি সেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। কর্মকর্তারা নিজ নিজ এলাকায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে পারেন।

জনগণনায় জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নগুলি

প্রথমত পরিবারে কতজন সদস্য রয়েছে সেই তথ্য জানতে চাওয়া হবে। এরপর প্রত্যেকটি সদস্যের আলাদাভাবে নাম জানতে চাওয়া হবে। তারপর পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক তা জানাতে হবে। এরপর লিঙ্গ থেকে শুরু করে জন্ম তারিখ, বিবাহিত অবস্থা, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কত বছর হল সেই তথ্য, স্ত্রীর নাম (যদি বিবাহিত হয়ে থাকেন), নিজের জাতীয়তা, ধর্ম, ক্যাটাগরি (এক্ষেত্রে শুধুমাত্র এসসি, এসটি হলে আলাদাভাবে জানাতে হবে) ইত্যাদি তথ্য দিতে হবে।

শুধু এখানেই শেষ নয়, এরপর বাবা-মায়ের বিবরণ (বাবা-মায়ের নাম জানতে চাওয়া হবে), শারীরিক প্রতিবন্ধী হলে সেই তথ্য, মাতৃভাষা এবং অন্যান্য পরিচিত ভাষা, স্বাক্ষর নাকি নিরক্ষর সেই তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিনা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা, নিজের পেশা, শিল্প-বাণিজ্য বা অন্য কোনও খাতে জড়িত আছেন কিনা, শ্রমিক হলে কোন ক্যাটাগরি, অ-শ্রমিকদের জন্য অন্যান্য তথ্য, কাজের সন্ধানে থাকলে সেই তথ্য দেওয়া লাগবে।

এর পাশাপাশি যদি কোনও জায়গায় কর্মরত থাকেন, তাহলে যাতায়াতের ব্যবস্থা, নিজের জন্মস্থান, সর্বশেষ বসবাসের স্থান, অভিবাসনের কারণ, শেষ অভিবাসনের পর গ্রাম বা শহরে বসবাসের সময়কাল, সন্তানের সংখ্যা (শুধুমাত্র বিবাহিত মহিলা কিংবা পুরুষদের জন্য), স্থায়ী আবাসিক ঠিকানা, বিগত এক বছরে জন্মগ্রহণকারী জীবিত সন্তানের সংখ্যা (বিবাহিতদের জন্য), কোভিড-১৯ টিকা প্রদানের স্থান, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর, পাসপোর্ট থাকলে তার নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে তার নম্বর লাগবে।

আরও পড়ুন: ভারতের চন্দ্রযানকে চ্যালেঞ্জ! চিনের সাহায্যে চাঁদে মহাকাশযান জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান

তবে এক্ষেত্রে উল্লেখ করে রাখতে হয়, এখানে প্রত্যেকটি তথ্যই সত্য দেওয়া বাধ্যতামূলক। কারণ, ১০ বছরে একবার জনগণনা হয়, এবং এই তথ্যের উপর ভিত্তি করেই সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সঠিক মানুষের মধ্যে বন্টন করা হয়। আগামী ১৬ আগস্ট থেকেই চলবে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ।

Leave a Comment