=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জর্ডানকে গুঁড়িয়েও চিন্তায় আর্জেন্টিনার কোচ, বড় দলের সামনে মেসিদের হারের আশঙ্কা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ফুটবল বিশ্বকাপের বাকি ম্যাচগুলির মতোই প্রত্যাশিতভাবে জর্ডানকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা (Argentina)। আর সেই ম্যাচেই গোল করে ইতিহাস রচনা করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তবে আজ বোধহয় মেসিকে একেবারে শেষের দিকে নামানোর পরিকল্পনা ছিল কোচ লিওনেল স্কালোনির। তবে আর্জেন্টিনার ফুটবলারদের শিক্ষা দিতেই তাঁকে 60 মিনিটে নামালেন আর্জেন্টিনার হেডস্যার। তাতে সাফল্য এলেও দলের রক্ষণ নিয়ে বেশ চিন্তিত স্কালোনি।

জয় সত্ত্বেও চিন্তায় আর্জেন্টিনার কোচ

রবিবার, সকাল সকাল আর্জেন্টিনার ম্যাচ যখন শুরু হল দেখা গেল প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছে মেসিদের দল। এদিন শুরুর দিকেই লিওকে ছাড়াই ক্ষমতা দেখিয়েছেন আর্জেন্টিনার বাকিরা। মাঠের বাইরে বসে সতীর্থদের খেলা দেখে হাসছিলেন মেসি। দেখা গেল, প্রতিপক্ষকে আটকে রেখে যথাক্রমে 19 এবং 31 মিনিটের মাথায় গোল হাসিল করল আর্জেন্টিনা। তবে এরপর সে দলের প্লেয়াররা যা করলেন সেখান থেকেই সুযোগ পেয়ে প্রথম গোল শোধ করে জর্ডান।

রবিবার, পরপর দুটি গোল করে আর্জেন্টিনার ফুটবলারদের মনোবল একেবারে তুঙ্গে উঠেছিল। যার কারণে খানিকটা গা ছাড়া মনোভাব নিয়েই খেলতে শুরু করেন তাঁরা। আর সেটাকেই সুযোগ বানিয়ে 55 মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনে জর্ডান। তাতে খোচে গিয়ে তড়িঘড়ি মেসিকে মাঠে নামান স্কালোনি। আর মাঠে নেমেই 80 মিনিটের মাথায় গোল করেন লিও। আসলে এদিন আর্জেন্টাইন মহাতারকাকে মাঠে নামানোর মধ্যে দিয়ে দলের বাকিদের একটা শিক্ষা দিতে চেয়েছিলেন কোচ। বোঝাতে চেয়েছিলেন, প্রতিপক্ষ যতই দুর্বল হোক তাঁকে খাটো করে দেখা উচিত নয়।

অবশ্যই পড়ুন: এভাবে দেশের সম্মান বাঁচাতে পারেন বৈভব সূর্যবংশী

আর্জেন্টিনার প্রধান কোচ বিশ্বাস করেন, যেকোনও মঞ্চে ফুটবলে মুহূর্ত বদলে যেতে পারে। তাই আর যাই হোক প্রতিপক্ষ দলকে একেবারেই হালকা নিতে রাজি নন তিনি। রবিবার আর্জেন্টিনার ছেলেরা পরপর দুই গোল করে জর্ডানকে বেশ খানিকটা হালকাভাবে নিয়েছিলেন। সেটার পরিনাম দিতে হল পর মুহূর্তেই। শুধু তাই নয়, দলের রক্ষণভাগ নিয়েও বেশ চিন্তিত আর্জেন্টিনার প্রধান কোচ। যার প্রমাণ মিলেছিল জর্ডানের 15 মিনিটের খেলায়। এদিন একদিক থেকে আর্জেন্টিনার রক্ষণভাগ চেপে ধরেছিল প্রতিপক্ষ। ঠিক সে কারণেই আগামী ম্যাচগুলিতে আর্জেন্টিনা শক্তিশালী দলগুলির সামনে বিপদে পড়তে পারে এমন আশঙ্কাতেই দলের রক্ষণভাগ নিয়ে আলাদা চিন্তা করছেন স্কালোনি।

Leave a Comment