=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন কেন ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখেন?

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘুমের ঘোরে আমরা সকলেই কম বেশি স্বপ্ন দেখে থাকি, সেই স্বপ্ন (Dream) কখনও হয় শুভ, তো কখনও আবার হয় অশুভ। আসলে স্বপ্নে আমরা এমন জিনিস দেখে থাকি, যেগুলি বাস্তবে কখনোই সম্ভব নয়। শুধু তাই নয়, কিছু স্বপ্ন আবার চরম হাস্যকর হয়। তবে সবসময় যে অবাস্তব কিছু দেখি তা নয় কিন্তু, কিছু আবার বাস্তবের সঙ্গে সম্পর্কিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কেন আমরা স্বপ্ন দেখি (Why Do We Dream)? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কেন স্বপ্ন দেখি আমরা?

স্বপ্ন দেখা হল একদম স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে যে কোনও মানুষ স্বপ্ন দেখতে পারেন। তবে কিছু মানুষ তা মনে রাখেন, আর কিছুজন তা মনে রাখতে পারেন না। স্বপ্ন দেখা নিয়ে শাস্ত্র এবং বিজ্ঞান নানা ব্যাখ্যা দিয়েছে। শাস্ত্র বলে সব স্বপ্নই জীবনে কোনও না কোনও বার্তা বয়ে আনে। হয়তো কোনও একটা বিষয় নিয়ে আমরা ভাবছি কিন্তু সেটা তখন মাথায় আসছে না। তখন ঘুমের (Sleep) মাঝে আসা স্বপ্নের মাধ্যমে অনেক সময় তার উত্তর খুঁজে পাওয়া যায়। তবে এই বিষয়ে পৃথিবীখ্যাত স্নায়ুরোগ বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেন, “আমাদের অনেক ইচ্ছে থাকে অবদমিত। এর ছোঁয়া আমরা স্বাভাবিক সময়ে টের পাই না। তবে মানুষ যখন স্বপ্ন দেখেন, তখন তা সামনে আসে।

ঘুমের শেষের দিকে বেশি স্বপ্ন দেখা যায়

এছাড়াও জানা গিয়েছে, ঘুমের একটি বিশেষ স্তর হল Rapid Eye Movement। এই সময়ে অক্ষিগোলোক নড়াচড়া করে, হার্টরেট বেড়ে যায়, রক্তচাপ বৃদ্ধি পায় ঠিক তখনই এই সময়ে মূলত স্বপ্ন আসে। ঘুমের ২০ শতাংশ জুড়ে থাকে রেম। এই রেম খুব অল্প সময়ের জন্য হয়। ঘুম যখন শেষের মুখে থাকে, তখন রেম বাড়তে থাকে। আর তখনই ঘুমের শেষের দিকে বেশি স্বপ্ন দেখা যায়। তবে সবচেয়ে বেশি স্বপ্ন দেখে থাকেন প্রেগন্যান্ট মহিলা। কারণ এই সময় শরীরে হরমোনের তারতম্য দেখা যায়। এছাড়াও অবসাদ থাকলে, দুশ্চিন্তা হলে, মাইগ্রেনের অসুখ থাকলে স্বপ্ন বেশি দেখে মানুষ।

আরও পড়ুন: জানেন কেন গ্যাস সিলিন্ডারের রং লাল হয়?

প্রসঙ্গত, সারাদিন আমরা নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে দিন কাটাই। রাগ, দুঃখ, হতাশা, ভাল লাগা, ভয়, মানসিক চাপ প্রভৃতি অনুভূতি আমাদের মনে থাকে। আর তারই প্রতিফলন হয় ঘুমোনোর সময়, এবং স্বপ্নের মাধ্যমে উঠে আসে নানা চিত্র। এছাড়াও স্বপ্নের মধ্যে বহু সৃজনশীল আইডিয়ার লাভ মেলে। কোনো লেখার একটা ভালো প্লট তো কখনও ছবি আঁকার দৃশ্যপট।

1 thought on “জানেন কেন ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখেন?”

  1. [2759]Kapaltoto: Login dan Daftar Slot Gacor Deposit Dana,Kapaltoto menyediakan akses login dan daftar kapaltoto apk dengan mudah. Nikmati situs slot deposit dana dan judi slot gacor maxwin. Gabung sekarang juga! visit: kapaltoto

    Reply

Leave a Comment