প্রীতি পোদ্দার, কলকাতা: অসুস্থতার কারণে হাসপাতালে (Hospital) ভর্তি হলে সকলেই হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কিট ব্যবহার করে থাকে। তবে সেক্ষেত্রে খেয়াল করবেন প্রতিটি হাসপাতালের বিছানার চাদর সাদা (White Bed Sheets) হয়। কিন্তু কী কারণে এই সাদা বিছানার চাদর ব্যবহার করা হয় তা অনেকেরই জানা নেই। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেন এই নিয়ম (Unknown Facts) পালন করা হয় হাসপাতালে।
সাদা চাদর ব্যবহার হয় হাসপাতালে
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় তার জন্য নার্স সহ চিকিৎসকেরা নানা দায়িত্ব পালন করে। সেক্ষেত্রে রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও বেশ জরুরি, তাই সেই কথা মাথায় রেখে রোগীদের বিছানার চাদর হিসেবে সাদা রং নির্বাচন করা হয়ে থাকে। আসলে সাদা চাদরে সামান্য ময়লা লাগলেও দ্রুত বোঝা যায়। ফলে চাদর পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয়। এছাড়াও হাসপাতালের সব জায়গায় এই সাদা রং থাকলে রোগীর মানসিক স্বাস্থ্য ভালো থাকে। কারণ সাদা শান্তির প্রতীক।
ঘরের উজ্জ্বলতায় সাহায্য করে সাদা রং
পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়াও আরও বেশ কয়েকটি কারণে বিছানার চাদর সাদা রাখা হয়েছে। রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বা অন্য কোনও তরল নিঃসৃত হলে তা যাতে তৎক্ষণাৎ চোখে পড়ে এবং দ্রুত চিকিৎসা করা হয় সেই কারণেও সাদা রং ব্যবহার করা হয়। একটু খেয়াল রাখলেই দেখা যাবে বেশিরভাগ হাসপালগুলির রোগীদের কেবিনে দেওয়ালের রং সাদা করা হয়ে থাকে, এছাড়াও হালকা শেডের রং-ও থাকে। কারণ সাদা রঙ আলোর প্রতিফলন ঘটায়। ফলে ঘর সবসময় উজ্জ্বল থাকে। এমনকি রোগীর মনেও একটা ইতিবাচক প্রভাব পড়ে সুস্থ হয়েও ওঠার।
আরও পড়ুন: বাবল র্যাপ ফাটালেই কি মন ভালো হয়ে যায়? নেপথ্যে জেনে নিন আসল কারণ
প্রসঙ্গত, শুধু হাসপাতাল নয়, হোটেলের বেশিরভাগ ঘরে সাদা চাদর-বালিশ পাতা থাকে। এর কারণস্বরূপ জানা গিয়েছে সাদা চাদর-বালিশ হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে এবং মানসিক তৃপ্তি এনে দেয়। তাই হাসপাতালের মতো হোটেলেও এই সাদা চাদর ব্যবহার করা হয়।
[9772]f777bet Login PH | Online Slots na may GCash Deposit,Mag-f777bet login ph na para sa legit online casino philippines. Madali ang f777bet download apk at online slots gcash deposit. Tara na at maglaro! visit: f777bet