=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন ভারতের কোন মিষ্টিকে ‘মিষ্টির রাজা’ বলা হয়?

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা সহ ভারতবর্ষের একাধিক শহরে ভিন্ন স্বাদের মিষ্টি (Sweet) পাওয়া যায়, তাইতো ভারতকে ঐতিহ্যবাহী মিষ্টির দেশ বলা হয়। প্রায় প্রতিটি অঞ্চলেই নিজস্ব বিশেষত্ব রয়েছে মিষ্টির। কিন্তু জানেন কি এত মিষ্টির মধ্যে ‘মিষ্টির রাজা’ (King Of Sweets) কাকে বলা হয়? না না, কলকাতার রসগোল্লা বা ওডিশার ছানাপোড়া কিন্তু এই তালিকায় নেই, চলুন এই উত্তরটা জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে।

কাকে মিষ্টি রাজা বলা হয়ে থাকে?

প্রতিটি রাজ্যে এমন কিছু মিষ্টি বানানো হয়ে থাকে, যা ওই রাজ্য বা শহরের সংস্কৃতি, ঐতিহ্য বহন করে। আবার সেই সকল মিষ্টি গুলোই জনপ্রিয়তা অর্জন করে আন্তর্জাতিক স্তরে, আর সেই তালিকায় রয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় ‘মহীশূর পাক’। এর স্বাদ এতটাই দারুণ যে একবার খেলেই খাঁটি ঘিয়ের স্বাদ বোঝা যায়। তাইতো রাজকীয় ঐতিহ্য, অতুলনীয় স্বাদ এবং খাঁটি ঘিয়ের প্রাচুর্যের কারণে এই মহীশূর পাককেই সেরার সেরা শিরোপা দেওয়া হয়েছে। আজও সারা বিশ্বে এই মিষ্টি আভিজাত্য ও রাজকীয় স্বাদের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছে।

এই জনপ্রিয় মিষ্টির ইতিহাস কী?

মহীশূর পাকের উৎপত্তির ইতিহাস নিয়ে আজও নানা চর্চা হয়ে থাকে। জানা গিয়েছে, বিংশ শতাব্দীর শুরুতে তখন সেই মহীশূরের রাজা ছিলেন কৃষ্ণরাজ ওয়াদিয়া। তিনি একদিন দুপুরে খেতে বসেছিলেন। কিন্তু সে দিন রাজার আহারে কোনও মিষ্টি প্রস্তুত ছিল না। তাই সেই পরিস্থিতি সামলাতে রাজবাড়ির হেঁশেলের প্রধান রাঁধুনি ককাসুর মদপ্পা তাড়াহুড়ো করতে থাকেন। চটজলদি গরম ঘি-য়ে বেসন ভেজে নিয়ে তা ফুটন্ত চিনির রসে ঢেলে একটি থালায় জমতে দিয়েছিলেন। জমে যাওয়ার পরে টুকরো টুকরো করে কেটে রাজাকে মিষ্টি হিসেবে পরিবেশন করেছিলেন। আর সেই স্বাদে রাজা মুগ্ধ হয়ে যান। তখন রাঁধুনির কাছে এই মিষ্টির নাম জানতে চাওয়ায় তিনি বলেন মহীশূর পাক।

আরও পড়ুন: জানেন ভারতের ‘চিলি ক্যাপিটাল’ কোন শহরকে বলে?

এরপরই সকলের কাছে মহীশূর পাকের জনপ্রিয়তা বাড়তে থাকে। আজও মহীশূরে দেবরাজ মার্কেটের কাছে বিখ্যাত সেই ‘গুরু সুইটস’ দোকানে এই মিষ্টি বিক্রি হয়। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এখনও সেখানে পাক কিনতে আসেন। আমাদের এখানে যেমন যেকোনো শুভ অনুষ্ঠানে রসগোল্লা থাকে, ঠিক তেমনই কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ কিংবা তেলঙ্গানায় কোনও শুভ অনুষ্ঠান মহীশূর পাক ছাড়া ভাবাই যায় না। বিয়েবাড়ি, অন্নপ্রাশন কিংবা দীপাবলির অনুষ্ঠানেও একে অপরকে এই মিষ্টি দেওয়া হয়ে থাকে।

Leave a Comment