=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জাহাঙ্গীরের পর গ্রেফতার ‘পুষ্পা’র স্ত্রী রেজিনা বিবি, কী কী অভিযোগ তার বিরুদ্ধে?

প্রীতি পোদ্দার, কলকাতা: তোলাবাজি সহ একগুচ্ছ গুরুতর অপরাধের অভিযোগে ফলতার ‘পুষ্পা’ তথা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে (Jahangir Khan) আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আর এবার গ্রেফতার হলেন জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি (Rejina Bibi Arrested)। জানা গিয়েছে, গত মঙ্গলবার জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর সেই ভিত্তিতেই এই গ্রেফতারি।

গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। স্বামী জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে গত মঙ্গলবার থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল। এমনকি বিক্ষোভকারীরা তাঁরই নেতৃত্বে পুলিশের ওপর চড়াও হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এরপরই অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ। এদিকে এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। অবশেষে আজ গ্রেফতার হলেন তিনি। এছাড়াও এই ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশেই কড়া পদক্ষেপ পুলিশের

গত বুধবার ফলতায় একটি জনকল্যাণ শিবিরে এসে সেখানকার থানা ঘেরাও এবং পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আইনের ওপর হাত দিলে কাউকে রেয়াত করা হবে না এবং শীঘ্রই হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এছাড়াও শুভেন্দু অধিকারী সরাসরি জাহাঙ্গির খানের স্ত্রীকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিলেন। এরপরই কোমর বেঁধে মাঠে নেমে যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ। একের পর এক গ্রেফতারির পর, অবশেষে মূল অভিযুক্ত রেজিনা বিবিকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: ট্রেন অবরোধে ২ বছরের জেল, ‘জিরো টলারেন্স’ নীতি রেল ও রাজ্য সরকারের

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ফলতার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা জাহাঙ্গির খানকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে বার হয়েছিল পুলিশ। হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে কান ধরে উঠবস করানো হয়েছিল। তখনই স্থানীয়দের মধ্যে কয়েকজন অভিযোগ করেছিল যে জাহাঙ্গিরকে কেন এ ভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, এমনকি অবিলম্বে তাঁর মুক্তির দাবিও জানানো হয়। পরবর্তীতে সেই দাবি তুলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিভিন্ন এলাকায় পথ অবরোধও করেছিলেন তাঁরা।

Leave a Comment