=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জুলাই থেকেই কমবে বিদ্যুতের বিল, বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রীষ্মের দাপট বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে বিদ্যুতের বিল (Electric Bill)। পাখা, লাইট এমনকি এসির ব্যবহার বাড়ার সাথে সাথেই লাফিয়ে বাড়তে থাকে বিদ্যুৎ খরচ। মাসের শেষে যা মেটাতে একপ্রকার কাল ঘাম ছুটে যায় আমজনতার। তবে আগামী মাস অর্থাৎ জুলাই থেকে বিদ্যুতের বিল দেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতে চলেছেন মধ্যবিত্তরা। আগামী মাস থেকেই বিদ্যুৎ বিল 4.43 শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে চলেছে সরকার।

জুলাই থেকেই কমছে বিদ্যুতের খরচ থেকে

গরম বাড়ার সাথে সাথেই গোটা দেশজুড়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। ঠিক সেই পর্বে বিরাট সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার! দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড জুলাই মাসে বিদ্যুতের উপর সারচার্জ কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। বলাই বাহুল্য, গত এপ্রিল মাসে বিদ্যুৎ ক্রয়ের প্রকৃত খরচের উপর এই হিসেব করা হয়েছিল। এবার সেই মোট হিসেব থেকে 4.43 শতাংশ বিদ্যুৎ খরচ বাদ জেনে চলেছে। অর্থাৎ এই পরিমাণ সারচার্জ কমিয়ে আনছে উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে।

উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বিদ্যুতের উপর থেকে সারচার্জ কমিয়ে দেওয়ার কারণে সাধারণ মানুষের বিদ্যুতের বিলও বেশ খানিকটা কমতে চলেছে। গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রের বাসিন্দাদের বিদ্যুতের বিলে অনেকটাই সাশ্রয় হতে চলেছে জুলাই মাসে। এছাড়াও উত্তরপ্রদেশের ছোট বড় শিল্প এবং ছোট দোকানদাররা বিদ্যুৎ খরচ কমায় সরাসরি উপকৃত হবেন।

অবশ্যই পড়ুন: এশিয়ান গেমস থেকেও বাদ ভারত, সুযোগ পেল এই দেশ

বলে রাখা প্রয়োজন, নিয়ন্ত্রক কমিশনের কঠোর অবস্থান এবং ভোক্তা পরিষদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল হিসেবে অবশেষে উত্তরপ্রদেশে কমছে বিদ্যুতের খরচ। যদিও বিদ্যুতের উপর সারচার্জ কমানোর মেয়াদ আগামী 31 জুলাই পর্যন্ত। অর্থাৎ আপাতত জুলাই মাসের বিদ্যুতের বিলে সাশ্রয় করতে পারবেন সাধারণ মানুষ। পরবর্তী মাসগুলিতে বিদ্যুতের খরচ বাড়বে নাকি কমবে সেটা জানিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে। মনে করা হচ্ছে, জ্বালানি সারচার্জ কমানোর ফলে উত্তরপ্রদেশের শহর এবং গ্রাম মিলিয়ে সমস্ত বাসিন্দারা সরাসরি উপকৃত হলে 358 কোটি টাকারও বেশি সাশ্রয় হবে।

Leave a Comment