=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিকিট ওয়েট লিস্টে থাকলেও যাতায়াত করা যাবে ট্রেনে! বিরাট পদক্ষেপের পথে রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগে আগে ট্রেনের টিকিট (Train Ticket) বুক করেও ওয়েট লিস্টে থাকার মতো ঘটনার ভুক্তভোগী দেশের বহু যাত্রী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় রেলের (Indian Railways) অটোমেটিক ক্যান্সিলেশন পলিসির কারণে ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে থাকার পরেও জেনারেল কামরায় ভ্রমণের জন্য যাত্রীকে আলাদা করে জেনারেল টিকিট কাটতে হয়! যা নিয়ে প্রথম থেকেই আপত্তি রয়েছে একটা বড় অংশের যাত্রীর। মূলত সে কারণেই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, টিকিট ওয়েট লিস্টে থাকলেও  যাত্রীরা জেনারেল কামরায় ভ্রমণ করতে পারবেন!

টিকিট ওয়েট লিস্টে থাকলেও ভ্রমণ করা যাবে ট্রেনে!

কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবার অটোমেটিক ক্যান্সেলেশন পলিসি তুলে দিতে পারে ভারতীয় রেলওয়ে। কিছু  রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেল যত দ্রুত সম্ভব অটোমেটিক ক্যান্সিলেশন পলিসি তুলে দিলেই রেলের অন্তত 11 কোটি মানুষ উপকৃত হবেন। এর ফলে, অনলাইনে ট্রেনের টিকিট বুক করার পর চার্ট তৈরির হয়ে গেলেও যদি টিকিট ওয়েট লিস্টে থাকে তবুও ট্রেনের সাধারণ কামরায় বা জেনারেল ক্লাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

বলাই বাহুল্য, এতদিন শুধুমাত্র রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাত্রীরাই ওয়েট লিস্টে থাকলে ট্রেনের সাধারণ কামরায় বা জেনারেল ক্লাসে যাতায়াতের সুযোগ পেতেন। তবে এবার থেকে নিয়ম বদলে অনলাইনে টিকিট বুক করা যাত্রীদেরও একই সুবিধা দিতে চাইছে রেল। এর সবচেয়ে বড় কারণ, বর্তমানে ভারতীয় রেলের অন্তত 85 শতাংশ টিকিট বুক হয় অনলাইনে। মূলত সে কারণেই অনলাইন পদ্ধতিটিকে গুরুত্ব দিচ্ছে রেল।

অবশ্যই পড়ুন: ৮২ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে এই ৩ শেয়ার, আস্থা রাখছে কলকাতার ব্রোকারেজ ফার্ম

উল্লেখ্য, এখনও পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বুক করলে টিকিট যদি ওয়েট লিস্টে থাকে এবং ট্রেনের চার্ট তৈরি হওয়ার পরেও যদি অবস্থার পরিবর্তন না হয় সেক্ষেত্রে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী সেই টিকিট অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এবার এই নিয়মেই বদল আনতে চাইছে ভারতীয় রেল।

Leave a Comment