=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টেস্টে শ্রীলঙ্কাকে বান্ডিল করল ওয়েস্ট ইন্ডিজ, লাভের গুড় খেল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টেস্ট সিরিজ (Test Cricket) খেলতে নেমেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। এক ইনিংস এবং 217 রানে লঙ্কান বাহিনীকে হারানোর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট অঘটন ঘটিয়েছে ক্যারিবিয়ানরা। তাতে অবশ্য লাভের গুড় খেয়েছে ভারত (Team India On WTC Points Table)। আসলে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেতেই WTC পয়েন্ট তালিকায় লাফ দিয়েছে ভারত। ওদিকে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অধঃপতন হয়েছে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির।

ওয়েস্ট ইন্ডিজের জয়ে লাভবান ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই 318 রানে লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর প্রতিপক্ষ ব্যাটসম্যানরা ব্যাট করতে এলে দ্বিতীয় ইনিংসে 101 রানে গোটা শ্রীলঙ্কা বাহিনীকে অলআউট করে এক ইনিংস এবং 217 রানে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের এই জয়ে বড় অবদান রেখেছেন সে দেশের ফার্স্ট বোলার কেমার রোচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমে 11 ওভারে 51 রান খরচ করে চারটি উইকেট তুলেছেন তিনি।

বলাই বাহুল্য, 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই প্রথম জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে আজ পর্যন্ত মোট 9টি ম্যাচে অংশ নিয়ে একটিতে জয়, একটি ড্র এবং সাতটিতে পরাজয় দেখতে হয়েছে ক্যারিবিয়ানদের। সেই সূত্রেই এই মুহূর্তে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে শ্রীলঙ্কা এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম পরাজয়ের সম্মুখীন হল। মোট তিন ম্যাচের একটিতে জয়, একটি ড্র এবং একটি হার নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান থেকে সরাসরি ষষ্ঠ স্থানে নেমে এসেছে দলটি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শ্রীলঙ্কার শোচনীয় পরাজয়ের কারণে লাভবান হয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে 48.15 পিসিটি নিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের পর এক ধাপ উন্নতি হয়েছে ভারতের। তাতে অবশ্য আসন্ন ফাইনালের দৌড়ে শক্তি সঞ্চয় করেছে টিম ইন্ডিয়া। সাফল্য পেতে হলে পরবর্তী ম্যাচগুলিতে ভারতকে জয়ের ধারা বজায় রাখতে হবে।

অবশ্যই পড়ুন: এই ৪ প্লেয়ারের জন্য আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারল ভারত

উল্লেখ্য, 87.50 শতাংশ স্কোর নিয়ে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে 75 শতাংশ স্কোর নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও নিউজিল্যান্ড তৃতীয় এবং বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। তবে কাছের প্রতিবেশী পাকিস্তান অবশ্য 8 পয়েন্ট হারিয়ে নবম স্থানে দৌড়চ্ছে।

Leave a Comment