অনন্যা সরকার, কলকাতা: হঠাৎই উত্তরবঙ্গ (North Bengal) বা আসাম ভ্রমণের প্ল্যান করেছেন, কিন্তু ট্রেনে টিকিট পাচ্ছেন না? আবার দীর্ঘ ও ক্লান্তিকর সড়কপথে যেতেও অনীহা। এদিকে বিমানের টিকিটের দামও বাজেটের বাইরে – এমন অবস্থায় কি করবেন ভাবছেন? কোনো চিন্তা নেই, কারন প্রায় ট্রেনের খরচেই আকাশপথে মাত্র দু’ঘন্টা মধ্যেই পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের ডেস্টিনেশনে। ভাবছেন তো কীভাবে সম্ভব? এই প্রতিবেদনেই থাকবে তার হদিস। দমদম এয়ারপোর্ট থেকে আসামের কোকরাঝাড়ের রূপসি এয়ারপোর্ট (Dumdum to Rupsi Flight) পর্যন্ত খুব সাশ্রয়ী মূল্যে ফ্লাইট পরিচালনা করে অ্যালায়েন্স এয়ার (Alliance Air)। এই ফ্লাইটে টিকিটের খরচ ১,৫০০ টাকারও কম। আসুন তাহলে এই বিমান পরিষেবাটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
মাত্র ১,৪০০ টাকায় বিমানে উত্তরবঙ্গ যান
রিজওনাল কানেক্টিভিটি স্কিমের অধীনে অ্যালায়েন্স এয়ার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (CCU) এবং আসামের রূপসি বিমানবন্দরের (RUP) মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। এই ফ্লাইট চলে সাধারণত বুধবার, বৃহস্পতিবার শনিবার ও রবিবার। তবে সিজিন্যাল সিডিউলের উপর নির্ভর করে ফ্লাইটের দিন বদল হয়। ফ্লাইট ছাড়ে সকাল ৭:০৫ বা ১১:৩০ টায়। এই ফ্লাইটটি গন্তব্যে পৌঁছুতে সময় নেয় ১ ঘন্টা ৩৫ মিনিট থেকে ১ ঘন্টা ৫০ মিনিটের মতো।
আরও পড়ুন: করুণাময়ী-দিঘার একমাত্র এসি প্রিমিয়াম সিটার বাস চালু, জেনে নিন রুট ও সময়সূচি
পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তে অবস্থিত রূপসি এয়ারপোর্টে পৌঁছে গাড়ি ভাড়া করে আপনি উত্তরবঙ্গের দিকে যেতে পারেন। এই ছোট্ট এয়ারপোর্টটি থেকে ধুবড়ি শহরের দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার। এয়ারপোর্টের কাছেই রয়েছে রাইমনা ন্যাশনাল পার্ক (Raimona National Park)। এখান থেকে গাড়ি ভাড়া করে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে সহজেই পৌঁছাতে পারবেন।
আরও পড়ুন: মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন এরা, বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের
বর্তমানে অ্যালায়েন্স এয়ারের এই ফ্লাইটটির ভাড়া শুরু হচ্ছে মাত্র ১,৪০০ টাকা থেকে। রেলপথে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (NJP) ট্রেনে করে গেলে সেকেন্ড এসিতে টিকিটের খরচ প্রায় এরকমই। তবে এর থেকে অনেক কম সময়ে আরামদায়কভাবে ফ্লাইটে চড়ে পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের টুরিস্ট ডেস্টিনেশনে।
[6283]Jbo88 – Link vào trang chủ và hướng dẫn chơi baccarat online,Truy cập jbo88 qua link vào mới nhất để tải app jbo88 nhanh chóng. Hướng dẫn nạp tiền casino qua momo tiện lợi và chi tiết luật chơi xóc đĩa online. Tham gia ngay! visit: jbo88