ঠাঁই পায়নি Facebook, WhatsApp কিছুই! চিনে রমরমিয়ে ব্যবসা করছে ভারতের Zoho

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো চেষ্টা করেও চিনে প্রবেশ করতে পারেনি আমেরিকার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের ইলন মাস্কের X-ও চলে না শি জিনপিং-এর দেশে। আসলে ড্রাগনের দেশ চিরকালই আত্মনির্ভর। বিশেষ করে আমেরিকার মতো দেশের সংস্থাগুলির জায়গা নেই চিনে। তবে মার্কিন সংস্থার ব্যবসার সুযোগ না থাকলেও চিনের মাটিতে 25 বছর ধরে রমরমিয়ে ব্যবসা করে চলেছে ভারতীয় বহুজাতিক প্রযুক্তি সংস্থা Zoho (Indian Company In China)।

চিনের মতো দেশে রমরমা বাজার ভারতীয় সংস্থার!

চিনের মতো দেশের কঠোর নিয়মকানুন এবং কঠিন বাজারের কারণে আত্মসমর্পণ করে বিশ্বের বহু সংস্থা। আমেরিকার নামজাদা সংস্থা মেটা থেকে শুরু করে গুগল কেউই জায়গা পায়নি চিনে। সেই পর্বে দাঁড়িয়ে ড্রাগনের দেশে ক্ষমতা দেখাচ্ছে ভারতের সংস্থা Zoho। সে কথা নিজেই জানিয়েছেন সংস্থাটির সফটওয়্যার কোম্পানি Zoho কর্পোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারীর পোস্টে প্রতিক্রিয়া দিতে গিয়ে চিনে Zoho-র ব্যবসার কথা জানান তিনি। ইনভেস্টরিপিট নামক একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে Zoho কর্পোরেশনের কর্ণধার ভেম্বু জানিয়েছেন, চিন ধীরে ধীরে পণ্যগুলিকে স্থায়ীকরণ করছে। আসলে ওই এক্স হ্যান্ডেলে যে পোস্ট হয়েছিল সেখানে জোহো সিআরএম-এর একটি বিজ্ঞাপন ছিল। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই ভারতীয় ব্যবসায়ী বলেন, কিছুদিন নয় বরং তাঁর সংস্থা Zoho দীর্ঘ 25 বছর ধরে চিনে ব্যবসা করে চলেছে। নেই নেই করে ড্রাগনের দেশে Zoho-র অফিসগুলিতে 300 এর বেশি কর্মী রয়েছে।

Zoho কর্পোরেশনের প্রতিষ্ঠাতার বক্তব্য ছিল, “আমরা চিনের গ্রাহকদের চাহিদা বুঝতে পেরেছি। সেজন্যই আমরা সেখানে স্থায়ীভাবে ব্যবসা শুরু করি। আমাদের সফটওয়্যার চিনের বহু মানুষ ব্যবহার করেন। এর থেকে বোঝা যায় চিনের ব্যবহারকারীদের Zoho-র প্রতি অগাধ আস্থা রয়েছে।”

অবশ্যই পড়ুন: সুযোগ পেলেই ১০০ কোটি, ফুটবল বিশ্বকাপ জিতলে কত দেয় ফিফা?

প্রসঙ্গত, ভারতীয় সংস্থা হিসেবে Zoho চিনের মানুষের জন্য কাস্টমাইজড পরিষেবা দিচ্ছে। এই সংস্থাটি যে সে দেশে শুধুমাত্র অফিস খুলেছে তাই নয়, বরং ড্রাগনের দেশে নিজেদের ডেটা সেন্টারও তৈরি করে ফেলেছে ভারতীয় সংস্থাটি। ভবিষ্যতে চিনে নিজেদের বিনিয়োগ বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে Zoho।

Leave a Comment