=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি! দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার কিছুটা স্বস্তি ফিরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) বাজারে। মার্কিন ডলারের (United States Dollar) তুলনায় ভারতীয় রুপি ৭ পয়সা শক্তিশালী হয়ে দিনের শেষে দাঁড়াল ৯৫.৪১ টাকায়। যদিও এর আগের ট্রেডিং স্টেশনে রুপি ধাক্কা খেয়ে ৫২ পয়সা দুর্বল হয়ে ৯৫.৪৮-এ বন্ধ হয়েছিল। যার ফলে বৃহস্পতিবার এই সামান্য পুনরুদ্ধার আবারও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

দিনের শুরুতে চাপে থাকলেও ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা

আসলে আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন রুপি ৯৫.৫২ টাকায় লেনদেন শুরু করেছিল, যা আগের দিনের তুলনায় কিছুটা দুর্বল। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই বাজার পরিস্থিতি উন্নতি হয়। এমনকি এক সময়ে রুপি ৯৫.২৮ পর্যন্ত শক্তিশালী হয়েছিল। তবে শেষ পর্যন্ত ৯৫.৪১-তে লেনদেন শেষ করে বাজার বন্ধ হয়।

বাজার বিশ্লেষকদের মতে, সরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে ডলার বিক্রি আর ভারতীয় শেয়ারবাজারের ইতিবাচক প্রবণতা রুপিকে আবারও শক্তি যোগাচ্ছে। পাশাপাশি বাজারে এরকম জল্পনাও চলছে যে রুপির অতিরিক্ত পতন ঠেকাতে নাকি আরবিআই পরোক্ষ হস্তক্ষেপ করছে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি আবার পর্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় নতুন করে আবারও সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। কারণ, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ফের ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। এবং এই খবর সামনে আসতেই ব্রেন্ট ক্রুডের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন: প্রতিটা রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহর

হ্যাঁ, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম এদিন ব্যারেল প্রতি ৮০ মার্কিন ডলার ছুঁয়েছে, যা আগের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। আবার অন্যদিকে প্রধান ছয়টি মুদ্রার তুলনায় মার্কিন ডলারের শক্তি পরিমাপকারী ডলার ইনডেক্স ঊর্ধ্বমুখী ছিল। সাধারণভাবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি আর ডলারের শক্তিশালী অবস্থান ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য রুপির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। কিন্তু তা সত্বেও আজ রুপির এই ঘুরে দাঁড়ানো বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।

Leave a Comment