=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডাকঘরে টাকা রাখার জন্য এবার থেকে e-KYC বাধ্যতামূলক

অনন্যা সরকার, কলকাতা: কেন্দ্রীয় সরকার সমস্ত পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলির জন্য ই-কেওয়াইসি (Post Office e-KYC) বাধ্যতামূলক করেছে। ফিক্সড ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মান্থলি ইনকাম স্কিম, রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র এবং সাধারণ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট – এই সবকটি প্রকল্পের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার এখনও ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাঁদের দ্রুত তা সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাও বাধ্যতামূলক।

পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলিতে e-KYC বাধ্যতামূলক

ডাক বিভাগের (India Post) সমস্ত আর্থিক শাখাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যেসব কাস্টমার ইনফরমেশন ফাইলগুলির (CIF) ক্ষেত্রে ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, সেগুলিকে চিহ্নিত করে দ্রুত কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া, যেসব অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, সেগুলিতে আগে মোবাইল নম্বর যুক্ত করতে হবে। কেননা মোবাইল নম্বর যুক্ত না থাকলে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না এবং আধার-অথেন্টিকেশনের মাধ্যমে টাকা জমা বা তোলার কাজও করা যাবে না। তাছাড়া, গত ১ সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে ‘ড্রিম’ (Dream) অ্যাপেও লেনদেন করা যাচ্ছে না। 

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস পর্যন্ত আপডেট করা ডাক বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ২২.৯৪ কোটি কাস্টমার ইনফরমেশন ফাইল (CIF) রয়েছে। এর মধ্যে মাত্র ২০.২৯ লক্ষ ফাইলের ক্ষেত্রে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে, যা মোট সংখ্যার মাত্র ০.৮৮ শতাংশ। আর প্রায় ১৫.০৪ কোটি সিআইএফ-এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে। ই-কেওয়াইসি এবং অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর যুক্ত করা – উভয়ই খুবই জরুরি কাজ। এগুলি না করা থাকলে জালিয়াতি, সন্দেহজনক কার্যকলাপ বা ভুল লেনদেন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া, গ্রাহকরা সময়মতো এসএমএস অ্যালার্ট, ওটিপি (OTP) এবং অ্যাকাউন্ট সংক্রান্ত অন্যান্য তথ্য থেকে বঞ্চিত হন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো এই ডাক ব্যবস্থার দুর্বলতাগুলো দূর করা।

আরও পড়ুন: সর্বনিম্ন ৭.২% সুদের হারে গৃহঋণ, জেনে নিন দেশের ১০ ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট রেট

বর্তমানে, ই-কেওয়াইসি সম্পন্ন করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে রয়েছে। রাজ্যে প্রায় ১.৬৯ কোটি সিআইএফ (CIF) থাকলেও, এর মধ্যে মাত্র ৩৬ হাজারটির ক্ষেত্রে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। তবে, মোবাইল নম্বর সংযুক্ত করার ক্ষেত্রে এ রাজ্যের অবস্থা তুলনামূলকভাবে ভালো। মোট ১ কোটি ৬৯ লক্ষ সিআইএফ-এর মধ্যে ১ কোটি ৩১ লক্ষের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে।

যদিও, এই কাজটি খুব একটা সহজ নয়। অনেক পুরনো অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর বা ঠিকানা আপডেট করা নেই। আবার পোস্ট অফিসে টাকা রাখা বয়স্ক ব্যক্তি বা গ্রামীণ এলাকার গ্রাহকদের পক্ষে সশরীরে ডাকঘরে যাওয়া সম্ভব হচ্ছে না। এদিকে, অনেকে ডাক বিভাগকে না জানিয়েই নিজেদের মোবাইল নম্বর পাল্টে ফেলেছেন। তবে সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ স্পষ্ট যে, ১০০ শতাংশ ই-কেওয়াইসি (e-KYC) যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে ও প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে একটি মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে।

Leave a Comment