=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরপর তিনবার ব্যর্থতার পর সাফল্য, NEET ক্র্যাক করে ট্রাক চালকের কন্যা হবেন ডাক্তার

অনন্যা সরকার, বিহার: মানসিক জোর ও অদম্য ইচ্ছাশক্তির জোরে কঠিন থেকে কঠিনতর সংগ্রামে জয়ী হওয়া যায়। দারভাঙ্গার কায়নাৎ খানুম এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত (NEET UG Success Story of Kayanat Khanum)। কায়নাতের বাবা পেশায় ট্রাক চালক। অভাব-অনটন তাঁর সংসারের নিত্যসঙ্গী। চরম আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার সত্ত্বেও ডাক্তার হওয়ার স্বপ্ন কখনো ত্যাগ করেননি কায়নাৎ। ২০২৬ সালের রি-নিট (Re-NEET 2026) পরীক্ষায় তিনি ৭২০-এর মধ্যে ৫৯৩ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে ১,৪০৭তম স্থান অর্জন করেছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

ছোটো থেকে সংগ্রাম করে NEET-এ সাফল্য কায়নাতের

কায়নাৎ খানুম দারভাঙ্গা জেলার বিরাউল ব্লকের মোরওয়ারা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ইমতিয়াজ আহমেদ খান একজন ট্রাক চালক, পরিবারের ভরণপোষণ তাঁর আয়ের ওপরই নির্ভর করে। কায়নাতের পরিবারে রয়েছেন বাবা-মা, এক ছোট ভাই ও এক বোন। দাদু-দিদার কাছে থেকে তিনি তাঁর প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেছিলেন। 

কোভিড-১৯ অতিমারি শুরুর পর গ্রামে ফিরে আসেন কায়নাৎ, কিন্তু সেখানে দুর্বল নেটওয়ার্কের কারণে তাঁর অনলাইন পড়াশোনায় বারবার বিঘ্ন ঘটছিল। পড়াশোনা যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, সেজন্য তাঁর বাবা দারভাঙ্গার রহমগঞ্জে একটি বাড়ি ভাড়া নেন, যার ফলে তিনি গ্রাম থেকে শহরে এসে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

আরও পড়ুন: টিউশন করে নিজের পড়ার টাকা জুগিয়ে NEET ক্র্যাক দর্জির ছেলের, এবার হবেন ডাক্তার!

নিট (NEET) পরীক্ষার প্রস্তুতি নিলেও প্রথম তিনবার তিনি সফল হতে পারেননি। এমনকি কিছু আত্মীয় ও প্রতিবেশী তাঁকে হাল ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, “তোমার দ্বারা হবে না।” তবুও কায়নাৎ দমে যাননি। টানা দুই বছর ব্যর্থ হওয়ার পর তিনি একটি কোচিং সেন্টারে ভর্তি হন। এ বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তাঁর শিক্ষক সুমিত চৌবের উৎসাহে তিনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সুমিত তাঁকে আবারও পরীক্ষায় বসার জন্য উৎসাহিত করেন। 

রি-নিট পরীক্ষার আগে কায়নাৎ দিনে ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশোনা করতেন। তিনি অনলাইন পড়াশোনার চেয়ে অফলাইন বা সরাসরি শ্রেণিকক্ষে পড়াশোনাকে বেশি কার্যকর বলে মনে করতেন, কারণ এতে শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হতো। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত সাফল্য। ১,৪০৭তম র‍্যাঙ্ক করে ডাক্তারি পড়ার দীর্ঘদিনের স্বপ্ন সফল করেন কায়নাৎ। 

তিনি তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন তাঁর বাবা-মা ও শিক্ষকদের। তার বাবা ইমতিয়াজ জানিয়েছেন যে, মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যেই তারা শহরে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। কায়ানাতের এই সাফল্য কেবল তাঁর পরিবারের কাছে গর্বের বিষয় নয়, বরং এটি এমন হাজার হাজার শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণা, যারা সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস রাখে।

Leave a Comment