=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিম থেরাপির শিকার কুণাল ঘোষও, মমতার বাড়ির কাছেই আক্রান্ত বেলাঘাটার বিধায়ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ডিম থেরাপির শিকার খোদ বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, বিকেল নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন তিনি, ঠিক সেই সময় ডিম হাতে রাস্তায় অপেক্ষা করছিল দুজন যুবক। কুণাল অবশ্য দেখতে পান তাঁদের। রাস্তায় হাঁটতে হাঁটতেই বোঝানোর চেষ্টা করছিলেন ডিম যেন না মারা হয়! এ কথা বলা মাত্রই কুণালের মাথায় ফাটানো হয় কাঁচা ডিম। জানা গিয়েছে, যিনি তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম মেরেছেন, তাঁর নাম চন্দন।

রেগে লাল কুণাল ঘোষ

রাজ্যের তৃণমূলের ভরাডুবির পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের উদ্দেশ্য করে ছোঁড়া হচ্ছে পচা ডিম। বিগত দিনগুলিতে এই ছবি ধরা পড়েছে রাজ্যের নানান প্রান্তে। কিছুদিন আগেই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম হামলার শিকার হন। এরপর একে একে তৃণমূলের সব্যসাচী থেকে শুরু করে অনেককেই ডিম থেরাপির কবলে পড়তে হয়েছে। মাঝে রাতের অন্ধকারে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করেও ছোঁড়া হয় আন্ডা। এবার সেই পচা ডিমে গা ভিজল কুণালের।

অবশ্যই পড়ুন: তৃণমূল ছাড়তেই এবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার

সংবাদমাধ্যমকে আক্রান্ত তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক শেষ করে বেরোচ্ছিলেন। সংবাদমাধ্যমের কর্মীরা তাঁকে দাঁড়াতে বললে তিনি দাঁড়িয়েও ছিলেন। এমন সময় দেখতে পান দুজন যুবক তাঁর এগিয়ে আসছে। তাঁদের হাতে পচা ডিম। তিনি হিন্দিতে হামলাকারীদের শান্ত করার চেষ্টা করলেও শোনেননি তাঁরা। বরং কুণালকে লক্ষ্য করে তাঁর মাথায় ফাটানো হয় পচা ডিম। যে ঘটনায় একেবারে রেগে অগ্নিশর্মা তৃণমূল নেতা।

বেলেঘাটার বিধায়কের দাবি, এমন ঘটনা একেবারেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। এগুলো বাদরামি, চরম অসভ্যতামি। কুণালের কথায়, “এগুলো সব বাদরামি, অসভ্যতামি! কীসের ক্ষোভ! পরিকল্পনা করে ডিম মারা হচ্ছে!” এদিন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের জয়ী বিধায়ক।

Leave a Comment