=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডেলিভারিতে Flipkart-র ভরসা ডাক বিভাগ, ভারতের প্রত্যন্ত গ্রামে পৌঁছল প্রথম পার্সেল

অনন্যা সরকার, গুজরাট: ভারতে ই-কমার্স লজিস্টিকস ইকোসিস্টেম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই এই ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্দেশ্যে গত মে মাসে দেশজুড়ে লাস্ট মাইল ডেলিভারি (Last Mile Delivery) পরিষেবা জোরদার করতে ইন্ডিয়া পোস্ট (India Post) এবং ফ্লিপকার্ট (Flipkart) একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এবার এই যৌথ উদ্যোগের ফলস্বরূপ গুজরাটের প্রত্যন্ত গ্রামে ফ্লিপকার্টের প্রথম পার্সেলটি পৌঁছে দিতে সফল হয়েছে ডাকবিভাগ।

ফ্লিপকার্টের প্রথম পার্সেলটি পৌঁছে দিল ইন্ডিয়া পোস্ট

ই-কমার্সের সুবিধার সাথে মানুষের আস্থা ও ভারতের ডাক বিভাগের বিশাল নেটওয়ার্ককে একত্রিত করে করে ‘লাস্ট-মাইল ডেলিভারি’ বা গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইন্ডিয়া পোস্টের সাথে হাত মিলিয়েছে ফ্লিপকার্ট। এই পার্টনারশিপের প্রথম ধাপ স্বরূপ গুজরাটের কুহাতে ডাকপিয়ন শ্রী মালেক মুনতজির হুসেন সফলভাবে ফ্লিপকার্টের প্রথম পার্সেলটি পৌঁছে দিয়েছেন। এর মাধ্যমে সূচনা হল এমন এক পরিষেবার, যা গ্রাহকদের বাড়ি বাড়ি আরও নির্ভরযোগ্যভাবে ডেলিভারি পৌঁছে দেবে।

এই লাস্ট মাইল ডেলিভারি পার্টনারশিপের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন প্রান্তে ডাক বিভাগের সুবিশাল বিস্তৃতি ও বিশ্বস্ত ডেলিভারি নেটওয়ার্কের সাথে ভারতের ই-কমার্স সেক্টরে ফ্লিপকার্টের শক্তিশালী উপস্থিতিকে কাজে লাগিয়ে দেশজুড়ে দক্ষতার সাথে নির্ভরযোগ্য এবং গ্রাহক-কেন্দ্রিক পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে আরও উন্নত করা। এই চুক্তি অনুযায়ী ভারতীয় ডাক বিভাগ সারা দেশ জুড়ে ফ্লিপকার্টের শিপমেন্টের জন্য ‘লাস্ট মাইল ডেলিভারি’ পরিষেবা প্রদান করবে।

ফ্লিপকার্ট ও ডাক বিভাগের এই চুক্তির শর্তগুলি 

১. ফ্লিপকার্ট প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চল সহ শহর, মফঃস্বল এবং গ্রামীণ এলাকা – সর্বত্রই পার্সেল ডেলিভারি পরিষেবার জন্য ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করবে।

২. ডাকবিভাগ যে পরিষেবাগুলি দেবে, তার মধ্যে রয়েছে – আগে থেকে পেমেন্ট করা বা প্রি-পেইড (Pre-Paid) এবং ক্যাশ অন ডেলিভারি (COD) পার্সেল সরবরাহ, ওটিপি (OTP)-ভিত্তিক ডেলিভারি ভেরিফিকেশন এবং রিয়েল-টাইম শিপমেন্ট ট্র্যাকিং।

৩. এই যৌথ প্রয়াস ভারতের দ্রুত বর্ধনশীল ই-কমার্স সেক্টরের জন্য অতি প্রয়োজনীয় লজিস্টিকস পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

৪. দ্রুত ডেলিভারি, উন্নত অপারেশন এবং দক্ষভাবে পার্সেল শিপিং ও ডেলিভারির জন্য উন্নত ও বাধা-বিঘ্নহীন প্রযুক্তির বাস্তবায়ন করাই এই পার্টনারশিপের উদ্দেশ্য।

Leave a Comment