=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল ছাড়তেই এবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অবস্থা এখন শোচনীয়। ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পরই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন 20 জন বিদ্রোহী সাংসদ। সঙ্গ ছেড়েছেন 60 এর বেশি জয়ী বিধায়ক। জানা যায়, গতকাল অর্থাৎ রবিবারই কৌশল বদলে ভারতের রাজনীতিতে অস্তিত্বহীন দল NCPI-তে যোগ দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেই মতোই, ত্রিপুরার দলটিতে যুক্ত হয়েছেন তাঁরা। তবে নতুন দলে যোগ দিলেও সকলেই সমর্থন করবেন NDA জোটকে। এমতাবস্থায় এবার শোনা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী (Central Ministry) হতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার।

কেন্দ্রীয় মন্ত্রীত্ব পাচ্ছেন সুদীপরা?

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল ভেঙে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন NDA জোটকে সমর্থন করার জন্য NCPI দলে যুক্ত হওয়ার পরেই তৃণমূল ত্যাগী দুই পরিচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, তৃণমূলের টিকিটের আলাদা আলাদা কেন্দ্র থেকে জয়ী দুই সাংসদ সুদীপ এবং শর্মিলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন। তবে ঠিক কোন দপ্তর সামলানোর দায়িত্ব দেওয়া হবে তাঁদের, তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এ নিয়ে মুখ খুলতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপের মাঝেই টর্নেডোর কবলে ইংল্যান্ড টিম!

উল্লেখ্য, তৃণমূলের ভরাডুবির পর একের পর এক মামলায় একবার CID, আরেকবার ED দফতরে হাজিরা দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সই জাল কাণ্ডে CID দফতরে আবার হাজিরা দেবেন অভিষেক। তার আগে আজ সকালেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ।

Leave a Comment