দার্জিলিংকে ভারতের ১ নম্বর হিল স্টেশন করার মেগা প্ল্যান, ৫ বছরের প্ল্যান ঘোষণা রাজ্যের

সহেলি মিত্র, কলকাতাঃ এবার দার্জিলিং (Darjeeling) নিয়ে বড় প্ল্যান করছে সরকার। দার্জিলিং…পাহাড় প্রেমীদের কাছে স্বর্গের থেকে কম কিছু নয়। যারা ঘুরতে ভালোবাসেন তাঁরা জীবনে একবার হলেও দার্জিলিং গিয়েছেন নিশ্চয়ই। দার্জিলিং হল সকলের কাছে একটা আলাদাই ইমোশনের জায়গা। তবে আপনার আমার দেখা দার্জিলিং আগামী ৫ বছরের মধ্যে আমূল বদলের মধ্যে দিয়ে যেতে পারে বলে খবর। কারণ সরকারের তরফে এই পাহাড়ি জেলা নিয়ে বড় প্ল্যান করা হচ্ছে। কী প্ল্যান? সরকারের নতুন পদক্ষেপের ফলে পর্যটক থেকে শুরু করে সেখানকার স্থানীয় বাসিন্দাদের কতটা সুবিধা হবে? চলুন সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

বদলে যাচ্ছে দার্জিলিং?

রিপোর্ট অনুযায়ী, দার্জিলিংকে বিশ্ব মানের হিল ডেস্টিনেশন হিসেবে রূপান্তর করার পরিকল্পনা করছে সরকার। আর এই কাজ আগামী ৫ বছরের মধ্যে হবে বলে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী মন্ত্রী অজয় পোদ্দার (Ajay Poddar)। তিনি জানিয়েছেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে দার্জিলিংকে রূপান্তর করার পরিকল্পনা করছে, যার মূল উদ্দেশ্য এটিকে দেশের সেরা হিল স্টেশন বানানো। দার্জিলিংয়ে বক্তৃতা দেওয়ার সময় মন্ত্রী অবকাঠামো, সংযোগ ও পর্যটনের ওপর ভিত্তি করে একটি উন্নয়ন উদ্যোগের খসড়া তুলে ধরেন।

কী কী পরিকল্পনা করা হচ্ছে?

  • দার্জিলিং পাহাড় জুড়ে সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করা হবে।
  • পর্যটকদের সুবিধা ও উন্নয়নের জন্য আরও বেশি কাজ করা হবে।
  • দার্জিলিং ভ্রমণ আরও সহজ করতে সংযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

আরও পড়ুনঃ অক্টোবর থেকেই যুবশক্তির আবেদন! জোগাড় করে রাখুন এই ৮টি ডকুমেন্ট

বড় বার্তা মন্ত্রীর

মন্ত্রী আরও জানিয়েছেন, ‘পর্যটকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি দার্জিলিংয়ের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্রমবর্ধমান পর্যটকের চাপ সামলানোর মতো পরিকাঠামো তৈরি করা হবে। পাঁচ বছরের এই পরিকল্পনার লক্ষ্য দার্জিলিংকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।’

Leave a Comment