=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুধ, চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মিষ্টি দই

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির মতে যত ভালই ভোজন হোক না কেন শেষ পাতে মিষ্টি (Sweet) ছাড়া ভূরিভোজ কখনোই সম্পন্ন হয় না। বাড়িতে টক দই আমরা কমবেশি সকলেই বানাতে পারি। কিন্তু মিষ্টি দই (Misti Doi) এর দরকার হলে তখন কিনতে যেতে হয় মিষ্টির দোকানে, কিন্তু সেটা আবার সবসময় হয়ে ওঠে না। কিন্তু তাতে কি? টক দইয়ের মতোই মিষ্টি দইও বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। কীভাবে? তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

মিষ্টি দই বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- চিনি, দুধ, জল, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, টক দই,

বানানোর পদ্ধতি

প্রথমে একটি কড়াইতে সামান্য চিনি গলিয়ে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। ফোটানোর সময় বার বার নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এতেই ঘন একটি ক্যারামেল তৈরি হয়ে যাবে। এরপর ওই ক্যারামেলের মধ্যে ঢেলে দিতে হবে হাফ বাটি ঘন দুধ। আবারও ভালো করে নাড়া দিতে হবে। যাতে ক্যারামেলটি ভালো করে দুধে মিশে যায়। এতে দইয়ের রং ভাল হয়। এরপর ওই দুধ এবং ক্যারামেলের মিশ্রণের মধ্যে বাকি চিনি ঢেলে দিতে হবে এবং আরও কিছুটা ফুটিয়ে নিতে হবে। ২-৩ মিনিট ঘন করে ফুটিয়ে নেওয়ার পর এবার লো ফ্লেমে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এতে দুধের মিশ্রণটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে।

আরও পড়ুন: জমজমাট নিরামিষ মেনু, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল পনিরের মুইঠ্যা

ঘন দুধের মিশ্রণের উপর দিয়ে দিতে হবে সামান্য এলাচ গুঁড়ো। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে জল ঝরানো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে দুধের মিশ্রণে। এবার একটি টিফিন বক্সে ঢেলে রাখতে হবে। অন্যদিকে কড়াইতে সামান্য গরম জল করে ওর মধ্যে টিফিন বক্সটা ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর সেটি ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি মিষ্টি দই

Leave a Comment