সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে করুন এই জরুরি কাজগুলি, কাটবে বিপদ

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষাকাল আসতেই আনাচে কানাচে যেখানে বেশি ঝোপঝাড় সেখানে সাপের উপদ্রব বেশ দেখা বেড়ে যায় ৷ প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয় বিষধর সাপের কামড়ে (Snake)। তবে যদি সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা (Medical Emergency) করা যায় তাহলে এই বিপদ সহজেই কাটানো সম্ভব হয়। কিন্তু অনেকেই সাপে কামড় খেলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে আর তাতে বিপদ বেড়ে যায়৷ তাই এই সময় কী করবেন (Prevention Tips After Snake Bite), কী করবেন না জেনে নিন বিস্তারিত।

টেনশনে রক্ত বেশি প্রবাহিত হয়

সর্প বিশেষজ্ঞরা বলেন সাপের যদি দুটির বেশি কামড় পাওয়া যায় তাহলে এটিকে বিষহীন সাপ হিসেবে ধরা হয়। কিন্তু দুটি দাগ থাকলেই বিষধর সাপ হবে সেটি। তাই এই সময় চিন্তা না-করে মনে সাহস রাখা প্রয়োজন, কারণ টেনশনে রক্ত বেশি প্রবাহিত হয়। যেহেতু সাপে কামড়ালে বিষ রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই চটজলদি ক্ষতস্থানে একটি কাপড় শক্ত করে বেঁধে দেওয়া প্রয়োজন যাতে সেখান থেকে শরীরে বিষ কম ছড়ায়৷

বেশি নড়াচড়া করা যাবে না

হাসপাতালে পৌঁছনোর আগে পর্যন্ত, শরীরের ওই ক্ষতস্থানে সাবান জল বা অ্যান্টি-সেপটিক লোশন দিয়ে পরিষ্কার করা উচিত এবং স্থিরভাবে থেকে উচিত। কারণ, বেশি নড়াচড়া করলে বিষ দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। তাই ওই অবস্থায় যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

আরও পড়ুন: ফ্রিজে বাড়ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ! ভুলেও রাখবেন না এই ৫ খাবার

ঘুমোতে দেওয়া যাবে না

আক্রান্ত ব্যক্তিকে কখনোই ঘুমাতে দেবেন না, এতে বিপদ বাড়তে পারে। তাই সবসময় তাঁকে গরম জল খাইয়ে জাগিয়ে রাখার চেষ্টা করতে হবে। এই সময় আক্রান্ত ব্যক্তি যদি কিছু টাইট জাতীয় জিনিস পরে থাকে তাহলে সেগুলি খুলে রাখতে হবে। অনেকে গ্রাম্য এলাকায় রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝা বা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এগুলি সবই কুসংস্কার, উল্টে রোগীর মৃত্যু হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি।

Leave a Comment