=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দ্বিতীয় দফার নির্বাচন, বিজেপির বোতামে টেপ…! আজকের সেরা ১০ খবর (২৯ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, বুধবার। দ্বিতীয় দফার নির্বাচন, বিজেপির বোতামে টেপ, ১০০টি শতাব্দী এক্সপ্রেস নিয়ে বড় সিদ্ধান্ত রেলের, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা

ভোটের দিন ফলতার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। কলকাতা হাইকোর্ট নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে অস্বীকার করার পর সিংঘম অফিসারকে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। অভিযোগ, অজয় পাল শর্মা নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছেন। মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ভোটের দিন নদীয়ায় আক্রান্ত BJP এজেন্ট

রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ দিন নদীয়ার চাপড়ায় সকালেই উত্তেজনা। এই বিধানসভার হাটরা এলাকায় ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্ট মোশারফ হোসেনকে বুথে ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় পাঁচজন বিজেপি প্রার্থী আহত হয়েছেন বলেও খবর। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। অন্যদিকে ভোট গ্রহণ শুরু হতেই নদীয়া, শান্তিপুর, নবদ্বীপে ইভিএম বিকল হওয়ার খবর মিলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) যুদ্ধের কারণে ধাক্কা খেল দেশের শিল্পবৃদ্ধি

ইরান এবং আমেরিকার সংঘাত ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতার জেরে নিম্নমুখী ভারতের শিল্প উৎপাদন। সরকারি একটি পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসে শিল্পবৃদ্ধির হার কমে ৪.১ শতাংশ দাঁড়িয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোনিম্ন। বিশেষ করে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যাপক পরিমাণে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শুল্ক সংক্রান্ত জটিলতার কারণেই এই পতন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ফলতায় ইভিএমে টেপ লাগানোর অভিযোগ বিজেপির

দ্বিতীয় দফার নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হল বিজেপি। তাদের দাবি, ফলতার একাধিক বুথে ইভিএমে তিন বা চার নম্বর বোতামে সেলোটেপ লাগিয়ে রাখা হয়েছে। আর সেখানে বিজেপি প্রার্থীর নাম রয়েছে। যাতে ভোটাররা সেখানে ভোট না দিতে পারে তার জন্যই এই কারচুপি। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করে অবিলম্বে ওই বুথগুলিতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিরোধী দল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) সিংঘমের ‘AI ভিডিও’ শেয়ার করে চাপে মহুয়া মৈত্র

নির্বাচনের আগে উত্তরপ্রদেশের দাপুটে আইপিএস অফিসার তথা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, যেটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শেয়ার করেছিলেন। তবে এবার দিল্লির মন্দির মার্গ সাইবার থানায় এক ব্যক্তি মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন। তাঁর দাবি, ওই ভিডিওটি এআই দিয়ে বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজন সৎ অফিসারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি ভারতের

দেশজুড়ে প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের চাহিদা রেকর্ডে স্তরে পৌছলেও তা সফলভাবে সামাল দিয়েছে ভারত। গত ২৫ এপ্রিল বিকেলে দেশের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ২৫৬.১১ গিগাওয়াটে পৌঁছে গিয়েছিল, যা মঙ্গলবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক সফলভাবে মেটানোর কথা ঘোষণা করেছে। আর গত বছরের তুলনায় এপ্রিল মাসের বিদ্যুৎ ব্যবহারের হার প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর। তবে দেশে কোনওরকম ঘাটতি হয়নি। উল্টে আরও প্রতিবেশী দেশগুলিতে বিদ্যুৎ রপ্তানি করেছে ভারত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ১০০ শতাব্দী এক্সপ্রেসের ভোল বদলে দিচ্ছে রেল

রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর। বন্দে ভারতের ধাঁচে এবার ১০০টি শতাব্দী এবং জন শতাব্দী এক্সপ্রেসের আধুনিকীকরণের পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল। এই প্রকল্পের আওতায় ট্রেনের আসন থেকে শুরু করে শৌচাগার সবকিছু পরিবর্তন করা হবে। আর যাত্রীদের আরামদায়ক সফরের জন্য বিমানে ব্যবহৃত সিট, বাড়তি লেগ-স্পেস এবং প্রতিটি আসনে উন্নত চার্জিং পোর্ট দেওয়া হবে। শৌচালয়গুলিতে বসানো হচ্ছে অত্যাধুনিক ফ্লাশ সিস্টেম এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ঝাড়গ্রামে হাতির করিডরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের একাংশ

ভোটের সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রাম। গুপ্তমনি এলাকার খড়গপুর চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কের উপর হাতিদের যাতায়াতের জন্য তৈরি করা একটি আন্ডারপাসের একাংশ বুধবার ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করে নির্মিত এই প্রকল্পটি উদ্বোধনের অপেক্ষায় ছিল বলে খবর। ভোরবেলা দুর্ঘটনা হওয়ার কারণে বড়সড় কোনও প্রাণহানি ঘটেনি। তবে এনএইচএআই এর কাজের মান নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, এক্সিট পোলের রিপোর্ট

বাংলার দ্বিতীয় দফার ভোট মিটতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা। ম্যাট্রিজ থেকে শুরু করে ভোট ডায়েরি এবং চাণক্যের রিপোর্ট অনুযায়ী তৃণমূলকে সরিয়ে এবার বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে। কিন্তু পিপল পালস তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, তারা তৃণমূলের আসন সংখ্যা বাড়বে বলেই বলছে। অন্যদিকে কেরালায় এলডিএফ এর হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) লুঙ্গি পরে ভোট দিতে যাওয়া বৃদ্ধকে বের করে দিল বাহিনী

রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল আমজনতা। বেরগুমের বাসিন্দা আব্দুল রউফ নামে এক ব্যক্তি লুঙ্গি পরে ভোট দিতে গেলে বুথে থাকা সিআরপিএফ জওয়ানরা তাঁকে বাধা দিয়েছেন বলে অভিযোগ। বাহিনীর পক্ষ থেকে তাঁর পোশাক নিয়ে আপত্তি তোলা হয়। তবে ভোটে কোনও নির্দিষ্ট ড্রেস কোড বাধ্যতামূলক না থাকা সত্ত্বেও জওয়ানদের এরকম আচরণে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি ফিরে নাতির একটি প্যান্ট ধার করে সেটি পরে তিনি ভোট দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment