=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পয়লা মে-র মধ্যে এই কাজ না করলে অকেজো হবে আপনার প্যান কার্ড!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (Pan Card New Rules)। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বর্তমান সময়ে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। সম্প্রতি ভারতীয় আয়কর বিভাগ প্যান কার্ড ব্যবহার এবং যাচাইকরণ সংক্রান্ত আরও কঠোর কিছু নিয়মকানুন চালু করেছে। আর সেই নিয়ম না মানলে পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী পয়লা মে এর মধ্যে প্যান কার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে হবে। অন্যথায় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের কার্ডটি অথবা গুনতে হতে পারে জরিমানা।

পয়লা মে থেকে প্যান কার্ডের বিশেষ পাঁচ নিয়ম

আধার এবং প্যান কার্ডের লিঙ্ক

নিরবিচ্ছিন্ন পরিষেবা অব্যাহত রাখতে এবং সমস্যা এড়াতে আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক। এ নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের তরফে সতর্ক করা হয়েছে দেশবাসীকে। তবে এবার আর সময় নেই। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পহেলা মে তারিখের আগে আধার এবং প্যানের সংযুক্তিকরণ না করালে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড। সেক্ষেত্রে প্যান কার্ডটিকে পুনরায় সক্রিয় করতে 1,000 টাকা লেট ফাইন জমা দিতে হবে।

বড় লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড লাগবেই

পয়লা মে থেকে 50,000 টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড থাকা আবশ্যক। এমন অনেকেই রয়েছেন যাঁরা অ্যাকাউন্টে বর্তমানে নিয়মিত লেনদেন করেন তবে প্যান কার্ড করেননি। এই কাজ আগামী পহেলা এপ্রিলের আগেই করে নিন। অন্যথায় সমস্যায় পড়তে পারেন আপনি।

প্যান কার্ডের সংশোধন

প্যান কার্ডের নাম, জন্ম তারিখ বা ছবি ভুল থাকলে আগামী পহেলা মে তারিখের আগে তা সংশোধন করে নিন। তবে এই সরকারের তরফে বলা হচ্ছে, যদি কেউ ইচ্ছে করে ভুল বা মিথ্যে তথ্য প্যান কার্ডে দিয়ে থাকেন সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়াও প্যান কার্ডের সংশোধন নির্দিষ্ট সময়ের মধ্যে না করালে অতিরিক্ত খরচ গুনতে হবে আপনাকেই।

অবশ্যই পড়ুন: মিলবে ৬% সুদ, এবার ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে X Money আনছেন ইলন মাস্ক

নিষ্ক্রিয় প্যান কার্ড

আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে সে ক্ষেত্রে আগামী পহেলা মে তারিখের আগেই সেটি পুনরায় সক্রিয় করে নিতে পারবেন আপনি। যদিও এর জন্য আধার কার্ডের সাথে প্যানের লিঙ্ক থাকা আবশ্যক। একই সাথে এই কাজ সম্পূর্ণ হতে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

ডিজিটাল প্যান কার্ড

বর্তমানে ই-প্যানকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
সে ক্ষেত্রে যদি কারও আসল প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে তবে তিনি অনলাইনেই ই-প্যান কার্ড ব্যবহার করে নিজের কাজ চালিয়ে নিতে পারবেন। তবে জানিয়ে রাখি, এর জন্য পহেলা মে তারিখের আগে নিজের ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড করে নিতে হবে।

Leave a Comment