=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার, তারাতলায় মৃত্যুমিছিল..! আজকের সেরা ১০ খবর (২৪ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ জুন, বুধবার। ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার, তারাতলায় মৃত্যুমিছিল, মিড ডে মিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মুখ্যমন্ত্রীকে নিয়ে মহুয়ার ভিডিও ভাইরাল

এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মুখে শুভেন্দু অধিকারীর নামের প্রশংসা। তিনি জানিয়েছেন যে, শুভেন্দু নাকি তাঁর খুব ভালো বন্ধু থাকার পাশাপাশি দুঃসময়ের সঙ্গী ছিলেন। তিনি অনেক সাহায্য করেছিলেন। এমনকি মহুয়া বলেন, যখন আমি করিমপুরে লড়াই করেছিলাম, তখন আমার জন্য প্রচার করতে কেউ আসেননি। প্রথম মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। আজও আপনারা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ছবি দেখতে পাবেন। আমার দলের পতাকার দরকার ছিল। আর সেই খবর জানা মাত্রই শুভেন্দু আমাকে পতাকা পাঠাতেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বরাদ্দ বৃদ্ধি মিড ডে মিলে, স্কুলে রান্না হল মাংস-ভাত

গত পরশুদিন রাজ্যের বিজেপি সরকার প্রথম বাজেট পেশ করেছে। যেখানে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে মাথাপিছু ১০ টাকা করে করা হয়েছে। আগে ছিল এই বরাদ্দ মাত্র ৬ টাকা। এর ফলে স্কুলে আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। আর সেই খুশিতে এবার ছাত্রদের মিড ডে মিলে খাওয়ানো হল মাংস এবং ভাত। সূত্রের খবর, মঙ্গলবার কালনা শহরের অম্বিকা মহিষমর্দিনী বিদ্যালয়ের ছাত্রদের জন্য পিকনিকের আয়োজন করেছিল বিদ্যালয়ের কর্তৃপক্ষ। সেখানে মাংস ভাত খাওয়ানো হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদামের ছাদ, আটকা অন্তত ৪০ জন

ভয়াবহ দুর্ঘটনা কলকাতার তারাতলায়। হুরমুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান গুদামের ছাদ। ভেতরে আটকে পড়ে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক। এমনকি এখনও পর্যন্ত ৬ থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলেই অনুমান জানা গিয়েছে। নির্মীয়মান চায়ের গোডাউনের বিশাল লোহার শেড এবং ছাদ দুপুর নাগাদ ভেঙে পড়েছে। সেই সময় শ্রমিকরা কাজ করছিল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। পাশাপাশি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও গেছেন সেখানে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ১৭৫টি স্টেশনে মিলবে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন

মহিলা রেলযাত্রীদের জন্য সুখবর। এবার স্টেশন স্টেশনে বসানো হয়েছে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। যেখান থেকে মহিলারা অনায়াসেই বিনামূল্য প্যাড সংগ্রহ করতে পারবেন। জানা গিয়েছে, বিশ্বের বৃহত্তম পরিকাঠামো সংস্থা ইস্টার্ন টাওয়ার্সের সহযোগিতায় নর্দান রেলওয়ের স্যানেটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। যার মধ্যে দিল্লি, লখনৌ, ফিরোজপুর, মোরাদাবাদ বিভাগের মোট ১৭৫টি রেল স্টেশনে এই সুবিধা মিলছে। এমনকি ২৪ ঘন্টাই এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতেও এই সুবিধা চালু করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) মহরম নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ কলকাতা পুলিশের

কয়েক দিন পরেই মহরম। আর সেই মহরম উপলক্ষেই এবার কলকাতাতে সমাগমের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। স্পষ্টভাবে জানানো হয়েছে, নতুন ভাবে কোনও মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। আগে যেগুলো চলত সেগুলিকে শুধুমাত্র শর্তসাপেক্ষ অনুমোদন প্রদান করা হবে। পাশাপাশি শোভাযাত্রায় কোনও অস্ত্র প্রদর্শন করা যাবে না। সে নকল অস্ত্র হোক কিংবা আসল। এমনকি ডিজে কিংবা উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনও সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। আর শোভাযাত্রার রোড আগে থেকেই নির্ধারণ করতে হবে। শব্দদূষণ কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শিশুকে অপহরণ করে ধর্ষণ ও খুন, অভিযুক্তকে এনকাউন্টার করল দিল্লি পুলিশ

রাজধানীতে ভয়ংকর ঘটনা। দক্ষিণ দিল্লিতে ১১ বছর বয়সী শিশুকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগের এক ক্যাব চালককে মঙ্গলবার এনকাউন্টার করে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, সে এক পুলিশ কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় পুলিশ তাঁর উপর গুলি চালায়। একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছিল, লোকটির বাম পায়ে ব্যান্ডেজ বাঁধা। আর দু’জন ব্যক্তি তাঁকে ধরে রেখেছে। পার্কিং এলাকা থেকে তাঁকে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত যন্ত্রণায় চিৎকার করছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) অভিষেককে বিদেশ যাওয়ায় অনুমতি দিল না হাইকোর্ট

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই এদিন তিনি ধাক্কা গেলেন। আজ বুধবার হাইকোর্ট অভিযোগ বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাড়ি দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি আবেদন করেছিলেন। আর দ্রুত শুনানির আবেদনও করানো হয়। তবে যেহেতু তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে কয়লা পাচার থেকে শুরু করে বিধায়কদের সই জালিয়াতি কান্ড, নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে, তাই তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি হাইকোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শিয়ালদা ডিভিশনে বন্ধ হচ্ছে আটটি টিকিট কাউন্টার

এবার শিয়ালদা ডিভিশনে একধাক্কায় অনেকগুলি টিকিট কাউন্টার বন্ধ হচ্ছে বলে খবর। ইতিমধ্যে সেই তালিকা দিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের আটটি স্টেশনে পিআরএস বা কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার স্থায়ীভাবে বন্ধ থাকবে। আগামী ৩০ জুন অবধি এই কাউন্টারগুলি খোলা হবে। তারপর ১ জুলাই থেকেই তা বন্ধ হবে। তালিকায় রয়েছে আগরপাড়া, টিটাগর, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মসলন্দপুর, ঢাকুরিয়া, নিউ আলিপুর। মনে করা হচ্ছে, রেলের এই সিদ্ধান্তের ফলে নিত্যযাত্রীরা প্রচুর ভোগান্তিতে পড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) কালীঘাটে এবার প্রতিদিন জনতার দরবারে বসবেন মমতা

এবার দলের কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য প্রতিদিন কালীঘাটের নিজের বাসভবনে জনতার দরবারে বসবেন তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। আসলে ক্ষমতাচ্যুত হতে না হতেই একের পর এক দলীয় নেতা, সাংসদ, বিধায়ক সব হারিয়েছেন মমতা। যোগ দিয়েছেন তারা সব নয়া তৃণমূলে। কিন্তু সেখান থেকে দমে না গিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ বাড়ানোর জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সিভিক নিয়োগে ৯০ দিনের মধ্যে রিপোর্ট চাইল স্বরাষ্ট্র দপ্তর

এবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে ঝাড়াই বাছাই করছে রাজ্য সরকার। বড় নির্দেশ দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, সিভিকে এবার ঝাড়াই বাছাই হবে। অর্থাৎ যাদের যোগ্যতা নেই তাদেরকে হয়তো বাদ দেওয়া হবে। তবে এ বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, বিষয়গুলি খতিয়ে দেখা জরুরী। কারণ, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়াররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পেয়েছেন। তাদের যোগ্যতা, কাজের দক্ষতা আর শারীরিক সক্ষমতা যাচাই করে নিয়োগ করা হয়নি। এমনকি ৯০ দিনের মধ্যেই চাওয়া হয়েছে রিপোর্ট

Leave a Comment