=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নকআউটে উঠেও চুনোপুঁটি ইকুয়েডরের কাছে গো হারা হারল জার্মানি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার রাতে জার্মানির (Germany Vs Ecuador) সাথে ঘটে গেল বড়-অঘটন। এগিয়ে থেকেও ইকুয়েডরের মতো দলের কাছে হারতে হল শক্তিশালী দলটিকে। নিউ জার্সির মাটিতে খুদে দস্যুর কাছে পরাজিত হয়ে মন খারাপ নিয়ে মাঠ ছাড়তে হল জার্মানির ছেলেদের। ওদিকে, বাঁধ ভাঙা উল্লাস দেখা গেল ইকুয়েডর ব্রিগেডে। 1-2 ব্যবধানে জার্মানিকে কুপোকাত করে তারা উঠে গেল ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে। বলে রাখা প্রয়োজন, এই ম্যাচের আগেই নকআউট নিশ্চিত করেছিল জার্মানি। ফলে গতকাল অল্পের জন্য রক্ষা পেয়েছে তারা।

নক আউটে উঠলেও ছোট দলের কাছে লজ্জার পরাজয়

12 বছর পেরিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের নক আউটে উঠেছে জার্মানি। এর আগে 2018 সালে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে। পরে 2022 এ জাপানের কাছে পরাস্ত হতে হয়েছিল তাদের। তবে এবার নক আউট নিশ্চিত করেও ছোট দল ইকুয়েডরের সামনে একেবারে মুখ থুবড়ে পড়ল জার্মান বাহিনী। তাতে সাফল্য নিয়ে লজ্জা বাড়ল দলটির।

বৃহস্পতিবার, ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় জার্মানি। প্রতিপক্ষের উপর তারা দাপট যে খুব একটা বজায় রাখতে পেরেছিল তেমনটা নয়। আসলে ডেভিড রাউমের থ্রো থেকে বল পেয়েছিলেন আলেকসান্ডার পাভলোভিচ। তা অনেকটা তুলে বলটি রিসিভ করার পর ইকুয়েডরের এই ফুটবলারের মাথায় লাগে তাঁর পা। এরপর পাভলোভিচের পাস থেকে চলতি শটে সোজা গোল করেন লেরয় সানে। এগিয়ে যায় জার্মানি।

অবশ্যই পড়ুন: টিকিট ওয়েটিং লিস্টে থাকলেও যাতায়াত করা যাবে ট্রেনে! বিরাট পদক্ষেপের পথে রেল

প্রথম গোল করে ম্যাচে নিজেদের ক্ষমতা আরও বিস্তার করার স্বপ্ন দেখেছিল জার্মান দল। তবে সেই স্বপ্ন ভেঙে চুরমার করেছে লাতিন আমেরিকার ছোট্ট দেশটি। প্রতিপক্ষের কাছে প্রথম গোল খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ন্যায্যভাবে আঙ্গুলোর শটে গোল শোধ করে দেয় ইকুয়েডর। এরপর গোটা মাঠে দখল ছিল ছোট্ট দেশটির। জার্মানির প্লেয়াররা যেন বল হাতেই পাচ্ছিল না। মাঝে অবশ্য গোল করার সুযোগ তৈরি করেও সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারেনি, লাতিনা আমেরিকার দেশটি। তবে 77 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে নিজেদের ভাগ্য লিখন স্পষ্ট করে ফেলেছিলেন গনজ়ালো প্লাতা। আর সেই গোলেই জার্মানিকে বিদায় জানাই ইকুয়েডর।

Leave a Comment