নতুন আবেদনকারীদের অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা কবে ঢুকবে? জানালেন অগ্নিমিত্রা পাল

সৌভিক মুখার্জী, কলকাতা: অফলাইনের পাশাপাশি অনলাইনে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম ফিলাপ। প্রতিশ্রুতি অনুযায়ী ৩ তারিখ থেকেই ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে কড়কড়ে ৩০০০ টাকা। প্রথম ধাপে মোট ২৮ লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন বলেই খবর। কিন্তু যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তারা লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা করে পাচ্ছেন। তবে নতুন ফর্ম ফিলাপ যারা করছেন তারা কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

নতুন আবেদনকারীরা কবে পাবেন টাকা?

এদিন অগ্নিমিত্রা পাল জানান যে, আজ থেকে ব্যাঙ্কে টাকা ঢুকবো। যারা আবেদন করেছিলেন তারা পাবেন টাকা। তবে প্রথম ভেবেছিলাম ফর্ম ফিলাপ করা লাগবে না। কিন্তু পরে দেখলাম বহু ভুয়ো উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করলে ৭-৮ দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। কিন্তু এই টাকা পেতে গেলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকতে হবে। না হলে সমস্যায় পড়তে হতে পারে।

এদিকে নতুন যারা ফর্ম ফিলাপ করছেন তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন বলেই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ঘাবড়ানোর কোনও কারণ নেই। প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এমনকি যারা ফর্ম ফিলাপ করতে সমস্যায় পড়ছেন তাদের বাড়িতে সরকারি আধিকারিকরা গিয়ে সাহায্য করবেন।

আরও পড়ুন: নীল জলের লেক, জলপ্রপাতের শহর! বর্ষায় ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, অফলাইনে আবেদন করার সময় যে সমস্ত তথ্য চাওয়া হচ্ছে, অনলাইনেও ঠিক সেই সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এমনকি প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে যারা যত দ্রুত আবেদন করবেন তাদের ততো তাড়াতাড়ি টাকা ঢুকবে বলেই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। কিন্তু এটুকু বলা যায় যে, এখন আবেদন করলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে হয়তো জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Leave a Comment