=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিয়োগ হবে ১ লাখ শূন্যপদে, সেপ্টেম্বরেই শুরু প্রক্রিয়া! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই একে একে খুলতে শুরু করেছে নানান সমস্যার জট। এবার কি তাহলে কর্মসংস্থানের (Job Opportunity)সুযোগটাও তৈরি হবে? উত্তর খুঁজে দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি, পুরুলিয়ার মানবাজারের জল প্রকল্প উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, আগামী 2027 সালের 31 মার্চের মধ্যে গোটা রাজ্যজুড়ে 1 লাখ শূন্যপদে নিয়োগ (Recruitment) হবে। আর সেই কাজটা শুরু হয়ে যাবে আগামী সেপ্টেম্বর থেকেই।

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 1 লাখ শূন্যপদে নিয়োগের কাজ

রাজ্যে ক্ষমতায় আসার আগেই ভারতীয় জনতা পার্টির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গড়তে পারলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চাকরি পাবে বহু ছেলে মেয়ে। এবার সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “এবার দেখবেন কীভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়। কীভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে।”

শুভেন্দু অধিকারী বলেন, “31 মার্চ, 2027 সালের মধ্যে শিক্ষক, পুলিশ সহ আরও সবমিলিয়ে মোট 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। এই নিয়োগ হবে সম্পূর্ণ মেধা অনুযায়ী স্বচ্ছতা মেনে।” আগামী দিনগুলিতে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি এদিন স্পষ্ট জানান, 2027 সালের 31 মার্চের মধ্যে 1 লাখের কাছাকাছি নিয়োগের কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকেই।

 

মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। যদিও 2026-27 আর্থিক বছরের রাজ্য বাজেটে প্রায় 1 লক্ষ শূন্যপদে চাকরির ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। আর সেই নিয়োগের ক্ষেত্রে পুলিশ, শিক্ষক, শিক্ষাকর্মীদের বিভাগে উল্লেখযোগ্য পদ রাখার কথা জানানো হয়। কয়েকটি সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর থেকেই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: ভারতে প্রথমবার ২২০ কিমি গতিতে ছুটবে ট্রেন, শেষের মুখে হাইস্পিড টেস্ট ট্র্যাক তৈরির কাজ

মনে করা হচ্ছে, পুলিশ থেকে শুরু করে শিক্ষক, পঞ্চায়েত, শিক্ষা কর্মী সহ রাজ্য সরকারের একাধিক বিভাগে যোগ্য ছেলে মেয়েদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রায় 1 লাখ শূন্যপদের মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী বিভাগে প্রায় 50 হাজার, পুলিশের বিভিন্ন পদ মিলিয়ে প্রায় 20 হাজার এছাড়াও পঞ্চায়েতে খুব সম্ভবত 20 হাজারের কাছাকাছি নিয়োগ ও অন্যান্য দপ্তর মিলিয়ে সর্বসাকুল্যে প্রায় 1 লাখ ছেলে মেয়েকে নিয়োগ করবে রাজ্য সরকার। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই, সম্ভবত আগামী সেপ্টেম্বরে এই সংক্রান্ত নতুন ঘোষণা আসতে পারে নবান্নের তরফে।

Leave a Comment