=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতে প্রথমবার ২২০ কিমি গতিতে ছুটবে ট্রেন, শেষের মুখে হাইস্পিড টেস্ট ট্র্যাক তৈরির কাজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways)। বন্দে ভারত (Vande Bharat Express) থেকে শুরু করে অন্যান্য সেমি হাই স্পিড (High Speed Rail) সহ উচ্চগতির ট্রেনগুলির ট্রায়াল বা পরীক্ষার জন্য দেশের মাটিতে প্রথমবারের মতো ডেডিকেটেড হাই স্পিড টেস্ট ট্র্যাক তৈরি করছে রেল। এই বিশেষ ট্র্যাক তৈরি হচ্ছে রাজস্থানে। সে রাজ্যের গুঢ়া থেকে থথানা মিঠরি পর্যন্ত 59 কিলোমিটার অংশজুড়ে তৈরি হবে এই বিশেষ রেল লাইন। যার জন্য রেলের খরচ হবে প্রায় 967.07 কোটি টাকা। ভবিষ্যতে এই ট্র্যাকের উপরেই পরীক্ষা চলবে বন্দে ভারতের মতো এক্সপ্রেসের।

সর্বোচ্চ 220 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটবে ট্রেন

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে ভারতের প্রথম যে ডেডিকেটেড হাই স্পিড টেস্ট ট্র্যাক তৈরি হচ্ছে তার কাজ একপ্রকার শেষ পর্যায়ে। সব ঠিকঠাক থাকলে, 2027-28 সালের মধ্যেই এই ট্র্যাকে পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়ে যেতে পারে। পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভাল, ভারতীয় রেলের উদ্যোগে এই ট্র্যাক যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য তৈরি হচ্ছে না। বরং বিভিন্ন ট্রেনের গতি থেকে শুরু করে আনুষাঙ্গিক বিষয় পরীক্ষার জন্য তৈরি হচ্ছে একটি হাই স্পিড ট্র্যাক।

রেলের কয়েকটি সূত্র মারফত খবর, রাজস্থানে ভারতের প্রথম যে ডেডিকেটেড হাই স্পিড টেস্ট ট্র্যাক তৈরি হচ্ছে সেটির উপর দিয়ে একটি ট্রেন সর্বোচ্চ 220 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত হোক কিংবা নমো ভারত, যাত্রী পরিষেবা শুরু করার আগে রাজস্থানের এই বিশেষ ট্র্যাকে চালিয়ে ট্রেনটির গতিবেগ, গতিবেগের স্থায়িত্ব, ব্রেকিং সিস্টেম, নিরাপত্তা, ট্র্যাকের সঙ্গে সামঞ্জস্য, বাঁকে চলার ক্ষমতা, কম্পন ও ঝাঁকুনি সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে।

 

আরও পড়ুন: লড়াই শেষ? রাজনীতি থেকে অবসর নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, 59 কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশেষ রেল ট্র্যাকটি বেশ কয়েকটি অংশে বিভক্ত। এর প্রথমেই রয়েছে 23 কিলোমিটারের মেইন লাইন। গুঢ়ায় রয়েছে 13 কিমির হাই স্পিড লুপ। এছাড়াও নাওয়ায় 3 কিলোমিটার বিস্তৃত অ্যাক্সেলারেটেড টেস্টিং লুপ ও মিঠরিতে 20 কিমির কার্ভ টেস্টিং লুপ বা বাঁক আছে। এর পাশাপাশি 4.5 কিলোমিটারের একটি টুইস্টেড ট্র্যাকও ইতিমধ্যেই চালু হয়েছে। রেল সূত্রে খবর, 2026 এর সেপ্টেম্বর মাসের মধ্যে এই গোটা ট্র্যাকের কাজ শেষ করার চেষ্টা চলছে।

Leave a Comment