=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিশ্চিন্তে যান ব্যাঙ্কে, হচ্ছে না ৩ দিনের ধর্মঘট, কেন সিদ্ধান্ত প্রত্যাহার করল কর্মী সংগঠন?

অনন্যা সরকার, কলকাতা: আপাতত স্থগিত হল ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। অন্যান্য দিনের মতোই সোমবারও গ্রাহকরা পরিষেবা পাবেন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (IBA) শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। এরপরই ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএফবিইউ-এর আন্দোলনের দাবি নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিবৃতিতে এও উল্লেখ করা হয়েছে যে, অন্যান্য দাবির পাশাপাশি সপ্তাহে দু’দিন ছুটি চালুর সম্ভাবনাও বিবেচনা করা হবে।

রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত

রবিবার গভীর রাতে ইউএফবিইউ-এর পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, মাসের চারটি শনিবারকেই ছুটি ঘোষণা করার সম্ভাব্যতা যাচাই করার জন্য ইউএফবিইউ এবং আইবিএ-এর মধ্যে একটি যৌথ কমিটি গঠন করা হবে। এই প্রস্তাবের সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এবিষয়ে গ্রাহকদের সঙ্গে পরামর্শ করে ও তাদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এর আগে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রস্তাবিত তিন দিনের ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং পরিষেবা যাতে সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে, তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। বুধবার জারি করা এক বিবৃতিতে অর্থ মন্ত্রক ঘোষণা করে যে, রবিবার, ২৭ সেপ্টেম্বর ব্যাংকগুলি খোলা থাকবে এবং গ্রাহকদের অন্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা প্রদান করা হবে। সেই অনুযায়ী রবিবার ব্যাংকগুলি খোলা ছিল, তবে কিছু জায়গায় কর্মচারীদের উপস্থিতির হার ছিল অনেকটাই কম। 

আরও পড়ুন: বিনামূল্যে আপডেট করা যাচ্ছে এদের আধার কার্ড, এইদিন পর্যন্ত ডেডলাইন

এছাড়া, ধর্মঘট চলাকালীন স্বাভাবিক পরিষেবা বজায় রাখার জন্য আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হয়। ঘোষণা করা হয় যে, এটিএম থেকে নগদ টাকা তোলার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না। তবে, এই সুবিধা শুধু ধর্মঘটের তিন দিনই মিলবে। সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের আবহে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য এটিএম ট্রানজ্যাকশন ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে, ধর্মঘট এখন স্থগিত হয়ে যাওয়ায় এই সুবিধাটি আর পাওয়া যাবে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

Leave a Comment