=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পড়ুয়াদের জন্য সুখবর! ফের চালু S34B বাস পরিষেবা, জানুন রুট

সহেলি মিত্র, কলকাতা: ফের চালু করা হল জনপ্রিয় একটি বাস রুট। চাকরিজীবী ও পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে নতুন করে চালু করা হয়েছে S34B বাস। বাসটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যারাকপুর  কোর্ট (West Bengal State University-Barrackpore Court Bus) রুটে যাতায়াত করবে। মূলত পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই বাস রুট পুনরায় চালু করা হয়েছে।

ফের চালু হল S34B বাস

যাতায়াতের পথে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যোগাযোগ স্থাপন করবে বাসটি, ফলে অফিস যাত্রীদেরও সুবিধা হবে। সরকারি বাস হওয়ার কারণে ভাড়াও তুলনামূলক কম হবে। এই রুটটি অনেক আগে শুরু করা হলেও মাঝে বেশ কিছু দিন বন্ধ ছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ও ব্যারাকপুর কোর্টের মাঝে বাসটি দাঁড়াবে জগন্নাথপুর, কাজিবাড়ি, নীলগঞ্জ, দেবপুকুর, ওয়্যারলেস মোড়, লালকুঠি মোড়, ব্যারাকপুর স্টেশন, চিড়িয়া মোড় ও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। যাওয়া ও আসা একই পথে। যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডি বাপির বিরিয়ানি চেখে দেখতে চাইছেন, তারাও এই বাসে উঠতে পারেন।

বাসের সময়সূচি কী?

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, আপাতত সারা দিনে চারটি সময়ে বাস চলছে। সকালে দুটো এবং বিকেলে দুটো। সকালে প্রথম বাসটি ছাড়ে সাড়ে ৮ টা নাগাদ, দ্বিতীয় বাসটি ছাড়ে সকাল ১০ টা নাগাদ। মূলত কলেজে যাওয়ার সময় ও অফিস যাওয়ার সময় বাস দুটো ছাড়ে।

আরও পড়ুনঃ দিঘা থেকে শিলিগুড়ির বায়ো-টয়লেটযুক্ত প্রিমিয়াম এসি স্লিপার বাস, জেনে নিন রুট ও সময়সূচি

ফেরার পথে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে প্রথম বাসটি ব্যারাকপুর কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল সাড়ে তিনটে নাগাদ, পরের বাসটি ছাড়ছে বিকেল সাড়ে ৫টা নাগাদ।  বাসের সংখ্যা আগামী দিনে আরও বাড়ানো হবে কি না সে ব্যাপারে আপাতত কিছু জানা যায়নি।

Leave a Comment