=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পশ্চিমবঙ্গ দিবসেই বহরমপুর কোর্ট পর্যন্ত চালু ৩ মেমু লোকাল, দেখুন সময়সূচি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ দিবসের দিন যাত্রী সুবিধার্থে শিয়ালদা রেল ডিভিশনে তিনটি মেমু লোকালের (Berhampore Court Local) গন্তব্য পথ বাড়াল পূর্ব রেল (Eastern Railway Zone)। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের অন্তর্গত কাশিমবাজার পর্যন্ত চলা তিনটি মেমু লোকাল এবার থেকে বহরমপুর কোর্ট (Berhampore Court)পর্যন্ত যাবে। শনিবার, নিজে দাঁড়িয়ে থেকে সেই পরিষেবার উদ্বোধন করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদা রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার  রাজীব সাক্সেনাও।

কোন তিনটি লোকাল ট্রেনের গন্তব্য বাড়ল?

পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, এতদিন কাশিমবাজার পর্যন্ত চলা ট্রেন নম্বর 63042 লোকালটি এবার থেকে আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট লোকাল হিসেবে বহরমপুর কোট পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল 6টা বেজে 55 মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে 7টা 20 মিনিটে বহরমপুর কোর্টে পৌঁছবে। একইভাবে 63041 মেমু লোকালটি আবার বহরমপুর কোর্ট থেকে 7টা 35 মিনিটে ছেড়ে 8টা 2 মিনিটে আজিমগঞ্জ স্টেশনে পৌঁছবে। এছাড়াও ট্রেন নম্বর 63406 মেমু লোকাল সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে আজিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে 8টা 15 মিনিট নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছবে। একইভাবে 63405 ওই একই পথ ধরে বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জ স্টেশন ঢুকবে। এই ট্রেন 8টা 53 মিনিটে ছেড়ে 9টা 20 মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে। এর পাশাপাশি 63058 63057 আপ এবং ডাউন মেমু লোকাল ট্রেনটি আজিমগঞ্জ থেকে সাড়ে নটায় ছেড়ে বহরমপুর কোর্টে পৌঁছবে 9টা 57 তে। একইভাবে আবার ফেরার পথে  রাত 10টা 12 মিনিটে বহরমপুর কোর্ট থেকে ছেড়ে গন্তব্যে পৌঁছবে 10টা 39 এ।

অবশ্যই পড়ুন: ব্যাট বা বল কিছু না করেই হ্যাটট্রিক করলেন রোহিত শর্মা, অবাক ক্রিকেট বিশ্ব!

প্রসঙ্গত, বহরমপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মেমু লোকালগুলিকে বহরমপুর কোট পর্যন্ত চালানো হোক। পশ্চিমবঙ্গ দিবসের দিন এবার সেই দাবিতেই পড়ল সিলমোহর। পূর্ব রেলের আশা, তিনটি মেমু লোকালের গন্তব্য বৃদ্ধির ফলে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুরের স্থানীয় মানুষ বিশেষ করে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন। তাছাড়াও অনেকেই সড়ক পথ ছেড়ে রেলমুখী হবেন বলেই আশা করা যাচ্ছে।

Leave a Comment