=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুরনো UAN ভুলে গেলেও চিন্তা নেই, নতুন পোর্টাল চালু করল EPFO

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমন অনেকেই রয়েছেন, যাঁরা এক সংস্থা থেকে আরেক বেসরকারি সংস্থায় যাওয়ার সময় নিজেদের পুরনো PF অ্যাকাউন্ট লিঙ্ক না করেই নতুন করে PF অ্যাকাউন্ট খোলেন। এর ফলে আগের UAN নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। বিশেষজ্ঞ মহলের পরামর্শ, এমনটা না করে পুরনো UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটিকেই নতুন কোম্পানির PF এর সাথে যুক্ত করা উচিত। তবে অনেকেই এই কাজ করে উঠতে পারেন না! এবার সেই সব কর্মীর কথা চিন্তা করেই ই-প্রাপ্তি নামক একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা পোর্টাল (EPFO New Portal) চালু করল EPFO।

পুরনো UAN ভুলে গেলেও আর চিন্তা নেই!

কর্মচারী ভবিষ্যনিধী সংস্থা বা EPFO কর্মীদের সুবিধার কথা ভেবে যে নতুন ই প্রাপ্তি পোর্টাল চালু করেছে তাতে পুরনো UAN সাথে লিঙ্ক, অ্যাকাউন্ট ট্র্যাক ও পুনরায় সক্রিয় করার মতো সব কাজই হবে। এক্ষেত্রে কেউ যদি নিজেদের পুরনো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর ভুলেও গিয়ে থাকেন, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। কারণ এই এক পোর্টালেই আপনি নিজের পুরনো UAN খুঁজে বের করতে পারবেন।

রিপোর্ট বলছে, PF অ্যাকাউন্ট হোল্ডারের যদি নিজের পুরনো UAN মনে না থাকে সেক্ষেত্রে তিনি এই এক পোর্টাল থেকেই নিজের নাম, মোবাইল নম্বর বা আগের কোম্পানির পুরনো গুরুত্বপূর্ণ রেকর্ড ব্যবহার করে নিজের হারানো UAN ফিরে পেতে পারেন। ভুলে যাওয়া UAN নম্বর জানতে হলে ই-প্রাপ্তি পোর্টালে নিজের আধার নম্বর ব্যবহার করে বায়োমেট্রিক বা ওটিপি যাচাইয়ের মাধ্যমে পুরনো PF অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

অবশ্যই পড়ুন: ছুটির সামান্য আগে স্কুলে আসেন গুণধর প্রধান শিক্ষক! খুঁটিতে বেঁধে শাস্তি দিল অভিভাবকরা

প্রসঙ্গত, কর্মীরা নতুন পোর্টাল থেকে নিজেদের পুরনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর সেগুলিকে নতুন বা বর্তমান UAN এর সাথে লিঙ্ক করাতে পারবেন। এমনকি পুরনো অ্যাকাউন্টে থাকা গচ্ছিত অর্থও বর্তমান অ্যাকাউন্টে সহজেই ট্রান্সফার করা যাবে। এর জন্য EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই-প্রাপ্তি অপশনটিতে ক্লিক করতে হবে।

Leave a Comment