=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পোর্টফোলিওতে TATA-র এই শেয়ার রেখেছে খোদ HDFC, আপনি বিনিয়োগ করেছেন তো?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট পদক্ষেপ নিল HDFC। এই সংস্থার প্রতিরক্ষা খাতের ফান্ড হাউস বা HDFC ডিফেন্স ফান্ড এবার রতন টাটার টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা টাটা মোটরসের শেয়ার (Stock Market) নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করেছে। হঠাৎ HDFC এর মতো এত বড় মাপের সংস্থার এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, HDFC ডিফেন্স ফান্ড এমটিআর টেকনোলজিসে নিজেদের অংশীদারিত্ব কমিয়ে নিয়ে এসেছে। বদলে বিনিয়োগ বাড়িয়েছে টাটার জনপ্রিয় সংস্থায়। বর্তমানে টাটা মোটরসের একটি শেয়ারের দাম 391 টাকা।

টাটার লক্ষাধিক শেয়ার কিনেছে HDFC!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, HDFC এর প্রতিরক্ষা ফান্ড হাউসটি সম্প্রতি টাটা মোটরসের অন্তত 5 লাখ শেয়ার কিনেছে। যার মোট বাজার মূল্য 18.97 কোটি টাকা। এক কথায়, টাটার জনপ্রিয় সংস্থা টাটা মোটরসের শেয়ারেই প্রায় 19 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে HDFC! এছাড়াও বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, HDFC ডিফেন্স ফান্ডের পোর্টফোলিওতে রয়েছে এমটিআর টেকনোলজিস এবং ঋষভ ইন্সট্রুমেন্স এর শেয়ারও।

যদিও সম্প্রতি HDFC এর প্রতিরক্ষা খাতের ফান্ড হাউস তাদের হাতে থাকা এমটিআর টেকনোলজিসের 50 হাজারের কাছাকাছি শেয়ার বিক্রি করে দিয়েছে। যেখানে আগে এই সংস্থাটির কাছে এমটিআরের 8 লাখ শেয়ার ছিল। অন্যদিকে ঋষভ ইন্সট্রুমেন্টসের অন্তত 1 লাখ 97 হাজার শেয়ার বিক্রি করেছে HDFC।

অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপে কি আদৌ বিরাট, রোহিতকে প্রয়োজন আছে? উত্তর দিলেন তিনি

এই পাঁচ সংস্থায় নিজেদের অংশীদারিত্ব বাড়িয়েছে HDFC ডিফেন্স ফান্ড

HDFC ডিফেন্স ফান্ড সম্প্রতি নির্দিষ্ট দুই সংস্থার শেয়ার বিক্রি করার সাথে সাথে টাটার পাশাপাশি মোট ছয়টি সংস্থায় নিজেদের অংশীদারিত্ব বাড়িয়েছে। অর্থাৎ এই সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগ করেছে HDFC। জানা যাচ্ছে, টাটা মোটরস ছাড়াও ভারত ইলেকট্রিক্স, ভারত ফোর্জ, ভারত ডায়নামিক্স, বোশ এবং মাজগাঁও ডক শিপবিল্ডার্স নামক জাহাজ প্রস্তুতকারক সংস্থায় নিজেদের অংশীদারিত্ব বাড়িয়েছে HDFC ডিফেন্স ফান্ড। যদিও এই পাঁচ সংস্থার মধ্যে ভারত ইলেকট্রিকসের শেয়ারেই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে HDFC।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment