=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের ঘুরে দাঁড়াল দেশের অর্থনীতি! অনেকটাই বাড়ল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

সৌভিক মুখার্জী, কলকাতা: কিছুদিন আগে অনেকটাই কমে গিয়েছিল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserve)। কিন্তু ফের তা ঘুরে দাঁড়াল। অর্থনীতির জন্য বিরাট সুখবর। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পুনরায় বৃদ্ধি পেল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের ফরেক্স রিজার্ভ ৭.২৬ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৬৭৪.১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছল। যেখানে বিগত সপ্তাহে ৫.৬৫ বিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছিল।

কী কারণে বাড়ল আবার রিজার্ভ?

আরবিআই যেমনটা বলছে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধির পেছনে সবথেকে বড় ভূমিকা নিয়েছে ফরেন কারেন্সি অ্যাসেস্ট বা বৈদেশি মুদ্রা সম্পদের বৃদ্ধি। এই খাতে এক সপ্তাহই প্রায় ৪.৫১ বিলিয়ন মার্কিন ডলার যোগ হয়েছে। যার ফলে এবার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। ফরেন কারেন্সি অ্যাসেস্টের মধ্যে মার্কিন ডলার ছাড়াও ইউরো, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন বিদেশি মুদ্রার সংরক্ষিত সম্পদের মূল্য অন্তর্ভুক্ত থাকে। আর আন্তর্জাতিক মুদ্রার বাজারে এই সমস্ত মুদ্রার দামের ওঠানামার প্রভাব পড়ে দেশের ফরেক্স রিজার্ভের উপরে।

তবে শুধুমাত্র বৈদেশিক মুদ্রা নয়, বরং দেশের স্বর্ণভাণ্ডারও অনেকটাই বেড়েছে। আরবিআই জানিয়েছে, এক সপ্তাহে ভারতের গোল্ড রিজার্ভের মূল্য ২.৬৬৯ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ১০৫.২০০৫ বিলিয়ন মার্কিন ডলের দাঁড়িয়েছে। এমনকি এই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রয়িং রাইটসের মূল্য বেড়েছে। এটি এখন ২৮.৬২৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যে আঘাত তুলনায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি।

আরও পড়ুন: ‘অসুস্থতা’ দেখিয়ে হাত ছেড়েছিলেন দিদির, এক মাসের মধ্যেই ঋতব্রত শিবিরে বালু

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭২৮.৪৯৪ বিলিয়ন মার্কিন ডলার হয়ে সর্বকালের রেকর্ড গড়েছিল। কিন্তু পরবর্তী সময়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সৃষ্টি হয়। সেই সময় টাকার উপর ক্রমশ চাপ বাড়ে, এবং যারা জ্বালানির ঘাটতি থাকায় আরবিআইকে ডলার বিক্রি করে হস্তক্ষেপ করতে হয়। যার ফলে অনেকটাই কমে যায় দেশের ফরেক্স রিজার্ভ।

Leave a Comment