=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের ডলারের বিপরীতে চাপ বাড়ল ভারতীয় রুপির! এখন কত রেট?

সৌভিক মুখার্জী, কলকাতা: বুধের সকালে আন্তর্জাতিক মুদ্রা বাজারে আবারও চাপে পড়লে ভারতীয় টাকা (Indian Rupee)। মার্কিন ডলারের শক্তি বৃদ্ধি পাওয়ার জেরে দিনের শুরুতেই ডলারের (United States Dollar) তুলনায় রুপি আবার ১০ পয়সা কমে ৯৪.৮৬ স্তরে নেমে গিয়েছে। কিন্তু বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমা আর বিদেশী বিনিয়োগকারীদের কিছুটা বিনিয়োগ প্রবাহ রুপির পতন আটকাতে সাহায্য করছে বলেই বিশেষজ্ঞদের অনুমান।

লেনদেনের শুরুতেই দুর্বল রুপি

আন্তঃব্যঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে বুধবার রুপি ৯৪.৮৮ টাকার দরে খোলা হলেও পরে সামান্য উন্নতি করে ৯৪.৮৬ টাকায় পৌঁছয়। এদিকে আগের দিনের তুলনায় এই পতন প্রায় ১০ পয়সা। মঙ্গলবারে ডলারের তুলনায় রুপি ১৩ পয়সা কমে ৯৪.৭৬ টাকায় বন্ধ হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, টানা তৃতীয় সেশনে ডলারের চাপের কারণে রুপির উপর আবারও নেতিবাচক প্রভাব পড়ছে। আর আমদানিকারকদের ডলারের চাহিদা এবং ডলার কেনার প্রবণতা বর্তমানে রুপির উপর বাড়তি চাপ তৈরি করছে।

কিন্তু বাজার বিশ্লেষকরা বলছেন, যদি ডলারের তুলনায় রুপি ৯৫ টাকার নিচে আরও দুর্বল হয়, তাহলে পরবর্তী সময় ৯৫.৫০ থেকে ৯৬ স্তর পর্যন্ত চাপ তৈরি হতে পারে। আবার অন্যদিকে ৯৪.১০ থেকে ৯৪ স্তরকে রুপির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিন ডলারের গতিবিধি, তেলের দাম এবং বিদেশী বিনিয়োগের প্রবাহ হয়তো রুপির ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে। পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ বাজারের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: তৈরি হতে চলেছে ইতিহাস, এই অঙ্কে বিশ্বকাপে মুখোমুখি হবে মেসি এবং রোনাল্ডো

আবার অন্যদিকে বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার তুলনায় ডলারের শক্তি পরিমাপকারী ডলার ইনডেক্স ০.০৮ শতাংশ বেড়ে ১০১.৪৮ তে দাঁড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচার প্রায় ১.০২ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৭৬.২৯ মার্কিন ডলার। তেলের দাম কমা যদিও রুপির ক্ষেত্রে কিছুটা স্বস্তির কারণ। যেহেতু, ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। এখন দেখার আরবিআই আর এ বিষয়ে কী কী পদক্ষেপ নেয়।

Leave a Comment