=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের তৈরী নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: উন্নতি হচ্ছে বাংলার আবহাওয়ার (Weather Today)। নিম্নচাপের দীর্ঘ তাণ্ডবের পর অবশেষে বাংলায় রোদের দেখা মিলেছে। সেইসঙ্গে গরমও নিজের ছন্দে ফিরে এসেছে। মাঝেমধ্যে আকাশ কালো মেঘ, সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে বটে, তবে তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না। আজ সোমবার সকাল থেকেই বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা রয়েছে। দেখে মনে হচ্ছে বৃষ্টি নামল বলে। আবহাওয়া অফিস জানিয়েছে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলায় কী বৃষ্টি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে এদিন বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে খবর।

আলিপুর মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও সংলগ্ন এলাকার ওপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টা উত্তর আন্দামান সাগরের এবং সংলগ্ন মিয়ানমারের ইরাবতী বদ্বীপ অঞ্চলে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশের উপকূল  উপকূল বরাবর ও উপকূলের কাছাকাছি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের দিকেও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা বা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সঙ্গে কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। এছাড়া জেলাগুলিতে তেমন কোনও সতর্কতা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দুর্যোগের সম্ভাবনা নেই।

Leave a Comment