=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফ্রান্সের পথের কাঁটা স্পেন! পরিসংখ্যান দেখে চিন্তায় পড়বেন এমবাপের ভক্তরা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) অন্যতম দ্রুতগতির দল ফ্রান্স যেভাবে এগোচ্ছে তাতে অনেকেই ধরে নিয়েছেন এবারের বিশ্বকাপটা উঠবে এমবাপেদের কাঁধেই (France Vs Spain)। তবে ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ফ্রান্সের সেই স্বপ্নে জল ঢালতে পারে একটি মাত্র দেশ। কারা তারা? সহজ ভাষায় বলতে গেলে, বেলজিয়ামকে গুঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া স্পেন এবার খেলবে দেশঁ-র দলের বিরুদ্ধে। আর এই শক্তিশালী স্পেনই আটকে দিতে পারে ডাম্বেলেদের। বলছে পরিসংখ্যান।

ফ্রান্সের পথের কাঁটা স্পেন

সাম্প্রতিক বছরগুলিতে ক্রমশ নিজেদের ফুটবল শৈলী উন্নত করেছে ফ্রান্স। বিশেষ করে এমবাপে এবং ডাম্বেলের মতো প্লেয়ারদের দলে অন্তর্ভুক্তি চেহারা পাল্টে দিয়েছে ফ্রান্সের। তবে সাম্প্রতিক সময়ে অন্যতম দ্রুতগতির ফুটবল দলটির উন্নতি হলেও পুরনো পরিসংখ্যান যথেষ্ট আশঙ্কার। যদি বিগত বছরগুলির পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় তবে জানা যাবে, ফ্রান্সকে আটকেছে একমাত্র স্পেন। জনপ্রিয় এই ফুটবল দলটির সামনে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে এই দেশ।

বিগত তিন বছর অর্থাৎ 2024-26 এর মধ্যে স্পেনের বিপক্ষে ফ্রান্সের রেকর্ড বেশ হতাশাজনক। যদি গত বছরের উয়েফা নেশনস লিগের কথা বলা হয় সে ক্ষেত্রে এই আসরের সেমিফাইনালের মঞ্চে স্পেনের কাছে 5-4 গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। এর আগে 2024 সালে উয়েফা ইউরোর আসরে স্পেনের বিপক্ষে 2-1 গোলে হেরে ব্যর্থ হয়েছিল ফ্রান্স। এমবাপে ভক্তদের দুঃখ বাড়বে 2024 অলিম্পিক্সের পরিসংখ্যান দেখলে।

অবশ্যই পড়ুন: ভারতীয় নৌসেনা পেল ষষ্ঠ প্রজন্মের যুদ্ধজাহাজ, জলে নামল INS মহেন্দ্রগিরি

সে বছর অলিম্পিক্সে স্পেনের কাছে একেবারে 5-3 গোলে হেরে নাক কাটা গিয়েছিল ফরাসি দলটির। তবে যদি স্পেন বনাম ফ্রান্সের সর্বকালের হিসেব দেখা যায় সে ক্ষেত্রে ফুটবল পায়ে মোট 38 বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। সেখানে 18 বার জিতেছে স্পেন। অন্যদিকে ফ্রান্স জিতেছে মাত্র 13 বার। এর থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় আসন্ন সেমিফাইনালে ফ্রান্সের অবস্থা স্পেনের বিপক্ষে ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে! যদিও এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে মাঠের শত্রুকে আটকে দেওয়ার সব রকম চেষ্টা করবেন এমবাপেরা।

Leave a Comment