বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজো (Durga Puja 2026) একেবারে দোরগোড়ায়। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা (Bangladesh) অর্থাৎ বাংলাদেশেও ধুমধাম করে পালিত হয় দুর্গোৎসব। তবে শেখ হাসিনার পতনের পর থেকে দুর্গাপুজোর আগের ছবিটা বদলালো না পদ্মা পাড়ে। এর আগে মহম্মদ ইউনূসের শাসনকালে ওপার বাংলায় দুর্গা মূর্তি সহ হিন্দুদের অন্যান্য দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবছরও সেই ঘটনারই পুনরাবৃত্তি হল বাংলাদেশে। অভিযোগ, বাংলাদেশের পঞ্চগড়ের আটোয়ারীতে নির্মীয়মান দেবী দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি ভেঙেছেন কয়েকজন কট্টরপন্থী! যে ঘটনায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
পুজোর আগেই বাংলাদেশে ভাঙা হল ঠাকুরের প্রতিমা!
কয়েকটি সূত্র মারফত যা খবর, পঞ্চগড়ের আটোয়ারীতে তৈরি হচ্ছিল দুর্গা প্রতিমা। ওপার বাংলার সংখ্যালঘুদের অভিযোগ, রাতের অন্ধকারে দেবী দুর্গা সহ কার্তিক, গণেশ ও অন্যান্য দেব দেবীর মূর্তি ভাঙচুর করেছেন কয়েকজন অজ্ঞাত পরিচয় কট্টরপন্থী। ঠিক পুজোর আগেই এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সংখ্যালঘু অধিকার আন্দোলন সহ অন্যান্য সংগঠনগুলি। এদিকে, পুজো শুরুর আগেই দেব দেবীর মূর্তি ভাঙার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই অঞ্চলের স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে।
বাংলাদেশের সংখ্যালঘু অধিকার আন্দোলন নামক সংগঠনের তরফে জানানো হয়, এই ঘটনা শুধুমাত্র পঞ্চগড়ের কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গোটা দেশের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য একটি বড়সড় হুমকি। সংগঠনটির দাবি, শুধুমাত্র একটা জায়গায় এরকম হয়েছে এটা ভেবে এই ঘটনা এড়িয়ে যাওয়া যাবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের ওই সংগঠন পুজোর আগে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনায় সরকারের কাছে স্বচ্ছ তদন্তের আবেদন জানিয়েছে। পাশাপাশি যাঁরা ওপার বাংলায় হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তাঁদের যথাযথ শাস্তি দেওয়ারও আবেদন জানানো হয় ওই সংগঠনের তরফে।
Today In Atwari, Panchagarh, Bangladesh.. 🚨🇧🇩
Islamists entered a temple and vandalized the Kali and Kartik Pratima…
After vandalizing the Pratima, they threw them into a pond… pic.twitter.com/8qfIWbZoVE
— Bangladeshi Hindus Community🚨🇧🇩 (@Hindubd49346) October 2, 2026
আরও পড়ুন: ঠাকুমার দেওয়া ৩০০০ টাকায় শুরু কেরিয়ার, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয় কুমকুমের
উল্লেখ্য, শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের ক্ষমতা যাওয়ার পরই ওপারের হিন্দুদের জীবনে নেমে এসেছে অন্ধকারের কালো ছায়া। যার প্রমাণ মিলেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে। সেই সময়টায় গোটা বাংলাদেশ জুড়ে বারবার আক্রান্ত হয়েছেন হিন্দু সংখ্যালঘুরা। এমনকি হিন্দুদের বাড়িঘর থেকে শুরু করে দোকানে হামলা চালিয়ে নানান মূল্যবান জিনিস লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।