সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, বাংলায় এবার নতুন এক রেলপথের সূচনা হতে চলেছে। আর এই নিয়ে শনিবার নবান্নে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি বাংলায় বেশ কিছু রেল প্রকল্পের ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে বুলেট ট্রেন, অমৃত ভারত স্টেশন থেকে শুরু করে মেট্রোর জন্য অত্যাধুনিক ৬০টি রেক ইত্যাদি। তবে এসবের মাঝেও রেলমন্ত্রী নতুন রেল রুট নিয়েও ঘোষণা করেন। নিশ্চয়ই ভাবছেন কোন রুট?
রেলের মানচিত্রে জুড়ছে মুর্শিদাবাদ-করিমপুর-জলঙ্গী
জানিয়ে রাখি, রেলমন্ত্রী এবার দীর্ঘ প্রতীক্ষিত মুর্শিদাবাদের করিমপুর, জলঙ্গী রুটে চলবে ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলতি বছরেই পশ্চিমবঙ্গে ৬১টি নতুন রেল প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুর্শিদাবাদের করিমপুর, জলঙ্গী, পশ্চিম মেদিনীপুরের লালগড়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-নয়াগ্রাম, দক্ষিণ দিনাজপুরের হিলি বেল্ট এবং দক্ষিণ ২৪ পরগনার সাগর ও সুন্দরবনের মতো যে সব এলাকা এতদিন রেল মানচিত্রের বাইরে ছিল, সেগুলিকে এবার রেল নেটওয়ার্কে আনা হবে। তবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল করিমপুর-জলঙ্গি-মুর্শিদাবাদে নতুন রেল রুট (Karimpur-Jalangi-Murshidabad Rail Route)। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নতুন পূর্ণমন্ত্রী গৌরিশঙ্কর ঘোষ।
আরও পড়ুনঃ মুহুর্মুহু বাজ থেকে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া
তিনি নিজের এক্স হ্যান্ডেলে সেই মুহূর্তটি তুলে ধরেন যখন নতুন রেল রুট নিয়ে ঘোষণা করা হয়। এরপর মন্ত্রী লেখেন, ‘ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় কে,ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজী কে,ধন্যবাদ জানাই l করিমপুর-জলঙ্গি-মুর্শিদাবাদ নতুন রেলপথের সূচনা হবে…এছাড়াও মুর্শিদাবাদ জেলার রেলের উন্নয়ন সংক্রান্ত আরো বিষয় নিয়ে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের ঘোষণা
এদিন নবান্ন থেকে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের ঘোষণা করেন অশ্বিনী বৈষ্ণব। সেইসঙ্গে তিনি বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অসহযোগিতা এবং আদালতের বাধার কারণে পশ্চিমবঙ্গে বর্তমানে চলমান ১ লক্ষ কোটি টাকারও বেশি বিভিন্ন রেল ও পরিকাঠামো প্রকল্প কচ্ছপের গতিতে চলছিল। এখন সেই সমস্ত বাধা দূর করা হয়েছে।
Absolute game changer! The rewards are generous and the customer support is always on point. Go to phjljl888
Customer support is top notch. They answered all my questions within minutes. Very reliable service. inyy5678
Very professional setup and the promotions are actually rewarding. I feel like a valued player every time I log in. Cheers to brbetfalcons
Honestly, the variety of games here is insane. I spent the whole weekend exploring and found some real gems. brwinn444 is easily my new favorite place to hang out.
Really impressed with the fast payouts here. The interface is smooth and I had a great run last night. Definitely checking out krwinbet30 again soon!