বাংলায় ২৫০০ কোটি বিনিয়োগের পথে L&T, হবে বিপুল কর্মসংস্থান থেকে চাকরি

সৌভিক মুখার্জী, কলকাতা: শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে বাংলায় (West Bengal) নতুন বিনিয়োগের সম্ভাবনা আরও জোরালো হল। দেশের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং এবং পরিকাঠামো সংস্থা Larsen & Toubro (L&T) রাজ্যে একটি বড় মাপের টিয়ার-৩ ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এমনকি এর জন্য আনুমানিক ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে বলেই খবর। তবে শুধুমাত্র L&T নয়, বরং রাজ্যের প্রযুক্তি, উৎপাদন এবং পরিকাঠামো ক্ষেত্রে একাধিক সংস্থা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে।

৩০ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার তৈরির লক্ষ্যমাত্রা

প্রসঙ্গত, L&T এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটি আনুমানিক ৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টিয়ার-৩ ডেটা সেন্টার তৈরি করতে চলেছে বাংলায়। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছ থেকে ৫ থেকে ১০ একর জমি চাওয়া হয়েছে। সংস্থার প্রাক্তন বোর্ড সদস্য এবং চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের উপদেষ্টা দীপ কিশোর সেন জানিয়েছেন, বাংলায় প্রযুক্তি পরিকাঠামো বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনকি ডেটা সেন্টার তৈরি হলে ক্লাউড পরিষেবা, ডিজিটাল ব্যবসা এবং বিভিন্ন প্রযুক্তি সংস্থার জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।

তবে কলকাতার সিলিকন ভ্যালি হাবেও LTI Mindtree এর প্রযুক্তি ক্যাম্পাস তৈরির কাজ আরও দ্রুত গতিতে এগোচ্ছে বলে খবর। এই প্রকল্পে আনুমানিক ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, এবং এর মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে। খুব শীঘ্রই তা উদ্বোধন হতে পারে।

আরও পড়ুন: ৪ বছরের শিশুর বুকে লাথি অঙ্গনওয়াড়ি কর্মীর? জানুন মহিলার আসল পরিচয়

এদিকে দেশের অন্যতম বড় রং প্রস্তুতকারী সংস্থা Berger Paints India-ও পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে চলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পানাগড়ে প্রস্তাবিত গ্রিনফিল্ড প্ল্যান্টে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৬০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই প্রকল্পে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু রাজ্যের নতুন শিল্পনীতি এবং উৎসাহ মূলক নীতি ঘোষণার পর সেই বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। এই সবকিছু মিলিয়ে যে রাজ্যের শিল্প সম্ভাবনা নতুন পর্যায়ে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment