=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়িতেই বানিয়ে ফেলুন ধনেপাতার কাতলা, স্বাদ হবে দ্বিগুণ

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ (Fish) খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া বড়ই দুষ্কর, যতই সে এদেশে থাকুক বা বিদেশে। ঝোল, কালিয়া, ভাপা কোনো কিছুই বাদ যায় না। তবে রোজ রোজ একই স্বাদের খাবার খেতে একদমই মন চায় না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ভিন্ন স্বাদের কালিয়া রেসিপি, আর সেটি হল ধনিয়া কাতলা (Dhania Katla Recipe)। খুব সহজে, ঘরোয়া উপকরণ দিয়ে এই গ্রিন ফিস রেঁধে ফেলা যায়। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

ধনিয়া কাতলা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— কাতলা মাছ, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টক দই, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

ধনিয়া কাতলা বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার সেই মাছগুলোর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ২০ থেকে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারের ধনেপাতা, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিরে এবং সামান্য জল নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।

এবার কড়াইতে সামান্য সরষের তেল গরম করে ওর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা একটা করে কাতলা মাছ ভেজে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এরপরই ধনেপাতার যে মিশ্রণটি বানানো হয়েছিল সেটি ঢেলে দিতে হবে। মিশ্রণটি কসানোর সময় ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো এবং সামান্য শুকনো লঙ্কার গুড়ো দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে নিন ঠাকুরবাড়ির ইলিশ ব্যঞ্জন, চেটেপুটে খাবে সবাই

মসলা কষানোর সময় একটি বাটিতে সামান্য টক দই নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো, এবং চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে যখন ধনেপাতার মিশ্রণটি কষে এলেই টক দই এর মিশ্রণটা ঢেলে দিতে হবে। গ্রেভির পরিমাণ অনুযায়ী তার সঙ্গে গরম জল ঢেলে নিতে হবে। এবার ৫ থেকে ৭ মিনিট ধরে গ্রেভিটা যখন ফুটতে থাকবে তখন ভাজা মাছগুলো ঢেলে দিতে হবে এবং তার সঙ্গে চিঁড়ে রাখা কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। ঝোলটা নামানোর সময় উপর দিয়ে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি ধনিয়া কাতলা।

Leave a Comment