=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাবা-মা আর্থিক দিক থেকে সচ্ছল, তাও সন্তানের প্রয়োজন কেন? বিরাট রায় হাইকোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃদ্ধ হলে বাবা-মায়ের (Parents) সম্বল হয় সন্তান। এ কথা একেবারে ধ্রুব সত্য। ফলে বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়েন প্রত্যেক বাবা-মা। সেটা মানসিক দিক থেকে হোক কিংবা আর্থিক! প্রত্যেক জন্মদাতার আশা থাকে, বয়স বাড়লে তাঁদের সন্তান সব দায়িত্ব নেবে। আর্থিক দিকটাও দেখবে তাঁরাই। তবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সাম্প্রতিক একটি রায় বৃদ্ধ বাবা-মায়েদের সেই প্রত্যাশায় সামান্য হলেও ধাক্কা দিয়েছে! সম্প্রতি বাবা-মায়ের ভরণপোষণ সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্ন, বাবা, মা আর্থিক দিক থেকে সচ্ছল হওয়ার পরেও ছেলের অর্থের প্রয়োজন কেন?

আর্থিক দিক থেকে সচ্ছল হলে ছেলের অর্থে চলতে পারবে না বাবা-মা?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ 24 পরগনার বাবা মায়ের ভরণপোষণ সংক্রান্ত এক মামলায় রায় দিতে গিয়ে বিরাট সিদ্ধান্ত জানিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা যায়, দক্ষিণ 24 পরগনার বাসিন্দা এক বয়স্ক দম্পতি নিজেদের একমাত্র ছেলের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। তাঁদের অভিযোগ, তাঁদের ছেলে 13 বছর ধরে কোনও সম্পর্ক রাখছে না। এর মধ্যে সে তাঁদের সাথে দেখা পর্যন্ত করেনি।

বৃদ্ধ দম্পতির তরফে এমন অভিযোগ পেতেই জেলা ম্যাজিস্ট্রেট বা SDO অভিযুক্তকে তাঁর বাবা-মাকে দেখাশোনা করা এবং তাঁদের চিকিৎসার খরচ বহন করার নির্দেশ দেন। সেই মর্মে, ওই জেলা ম্যাজিস্ট্রেট ব্যক্তিকে বাবা-মায়ের খরচ বাবদ প্রতি মাসে 10 হাজার টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিলে ওই ব্যক্তি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে মামলা চলাকালীন ওই ব্যক্তি দাবি করেন, তিনি আগেই তাঁর বাবা মায়ের স্বাস্থ্য বীমার খরচ দিয়েছেন।

অবশ্যই পড়ুন: এবার মোবাইল নম্বর ছাড়াই করা যাবে চ্যাট! WhatsApp-এ আসছে বড় পরিবর্তন

শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের কাছে ওই ব্যক্তি জানান, তাঁর বাবা-মা প্রতি মাসে মোটা টাকা পেনশন পান। তার পরেও তাঁকে ভরণপোষণ দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও গোটা বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন, ওই দুই বৃদ্ধ এবং বৃদ্ধা মাসিক পেনশন পান। এছাড়াও তাঁদের দোতলা বাড়ি, একটি গাড়ি এমনকি ফিক্সড ডিপোজিটে প্রচুর অর্থ আছে।

আদালতের এও পর্যবেক্ষণ, অভিযুক্ত ছেলেটি বাবা-মায়ের স্বাস্থ্য বীমার খরচ বহন করছেন। আর তারপরেই পিতা মাতা ও প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও কল্যাণ আইন, 2007 এর উল্লেখ করে বিচারপতি জানান, বৃদ্ধ বাবা মা দুজনেই আর্থিকভাবে সচ্ছল। তাই জেলা ম্যাজিস্ট্রেটের তাঁদের সন্তানকে 10 হাজার টাকা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করা হচ্ছে। সন্তানের তরফে বাবা মা আর্থিক ভরণপোষণ শুধুমাত্র তখনই পেতে পারেন, যখন তাঁরা আদতেই আর্থিক দিক থেকে সচ্ছল নন বা আয় করতে অক্ষম।

Leave a Comment