=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বিচারপতি যা খুশি আদেশ দিন, আমি…”, হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতেই বেফাঁস আইনজীবী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ঙ্কর কান্ড! আদালতের (High Court Virtual Hearing) ভার্চুয়াল শুনানি চলাকালীন রেকর্ডিং অন রেখেই বেফাঁস মন্তব্য করে বসলেন গুজরাত হাইকোর্টের এক আইনজীবী। যে দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, আদালতের ভার্চুয়াল শুনানি চলাকালীন হঠাৎ করেই একটি কল রিসিভ করেন ওই আইনজীবী (Advocate)। তারপরই একপ্রকার বেফাঁস মন্তব্য করে বসেন তিনি! এদিকে সেই সময় তাঁর মাইক অন ছিল। অর্থাৎ আনমিউট অবস্থায় আইনজীবী যা যা বলেছেন সবটাই শুনতে পেয়েছেন আদালতের বিচারক থেকে শুরু করে অন্যান্য আইনজীবীরা।

ভার্চুয়াল শুনানি চলাকালীন বেফাঁস আইনজীবী!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। জানা গিয়েছে, সেটি আসলে গুজরাত হাইকোর্টের এক মামলার ভার্চুয়াল শুনানি। ভিডিওটিতে দেখা গিয়েছে, শুনানি চলাকালীন হাজির রয়েছেন আদালতের বিচারপতি সহ অন্যান্য আইনজীবীরা। ঠিক সেই সময় হঠাৎ সাদা শার্ট পরিহিত একা আইনজীবীর কাছে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা কথার পরিপ্রেক্ষিতে তিনি একেবারে স্পষ্ট বলে বসেন, “আমার বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তাই আমি যোগ দিতে পারছি না। বিচারককে বলুন তিনি যা খুশি আদেশ দিন, আমি সুপ্রিম কোর্টে গিয়ে সেটি পরিবর্তন করে নেব।”

ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীর ফোনালাপ শুনতে পারছিলেন ওই শুনানিতে উপস্থিত অন্যান্য আইনজীবী থেকে শুরু করে গুজরাত হাইকোর্টের বিচারপতিও। আইনজীবীর এমন বেফাঁস মন্তব্য শুনে হতবাক সকলেই! ভাইরাল ভিডিওটিতে মুখ চেপে কয়েকজন আইনজীবীকে হাসতেও দেখা গেল। যে দৃশ্য ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।

অবশ্যই পড়ুন: উইকেন্ডে দুর্যোগের ইঙ্গিত! বুধ থেকেই ভিজবে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

বলে রাখা ভাল, ভার্চুয়াল শুনানি চলাকালীন খুব সম্ভবত ওই আইনজীবী নিজের মাইক বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। ফলে আনমিউট অবস্থাতেই ফোনে কথা বলেন তিনি। আর সেই সবটাই রেকর্ড হয়ে পৌঁছে যায় বাকিদের কাছে! যে ঘটনায় একপ্রকার হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়। কেউ কেউ বলছেন, “এই জন্যই ভার্চুয়াল শুনানি অত্যন্ত মারাত্মক!” কারও দাবি, “ভাগ্যিস শুনানিটা ভার্চুয়ালি হয়েছিল, না হলে ওই আইনজীবীর আসল রূপ জানতে পারতেন না বাকিরা!”

Leave a Comment