বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর কদমে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। আজ ভোর রাতেই মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল ব্রাজিল। যদিও শেষ পর্যন্ত 1-1 ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এমতাবস্থায় শোনা যাচ্ছে, ব্রাজিলের এক দাপুটে ফুটবলারের দিকে নজর রয়েছে মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। সূত্রের খবর, আসন্ন মরসুমে দলে শক্তি বৃদ্ধি করতেই ব্রাজিলিয়ান গোলমেশিনকে সই করাতে চায় সবুজ মেরুন।
কোন ব্রাজিলিয়ান ফুটবলারকে কিনতে চায় মোহনবাগান?
এবারের ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান। কার্যত নাকের ডগা থেকে ISL কাপ নিয়ে চলে গেছে প্রতিবেশী ইস্টবেঙ্গল। ফলে, অপ্রাপ্তির যন্ত্রণা বুকের মাঝে বেঁধে ঘুরতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে এ বছর না হলেও আসন্ন সিজনে ভাগ্য বদলাতে মরিয়া সবুজ মেরুন। সেই সূত্রেই বেশ কয়েকজন বিদেশি ফুটবলারে নজর রয়েছে শহরের এই ঐতিহ্যবাহী দলটার। সেই তালিকায় রয়েছেন ব্রাজিলের গোলমেশিন ডেনিলসন জুনিয়র।
সূত্র মারফত খবর, 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চাইছে মোহনবাগান। আসলে এই ফুটবলারের গোল করার দক্ষতাকে সামনে রেখেই তাঁকে পছন্দের তালিকায় জায়গা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনের একটি সূত্র জানিয়েছে, ব্রাজিলের এই ফুটবলারের সাথে নাকি যোগাযোগেরও চেষ্টা চালাচ্ছে বাগান। সব মিলিয়ে, মোহনবাগান যদি শেষ পর্যন্ত এই ব্রাজিলিয়ান ফুটবলারকে সই করিয়ে নেয় তবে সবুজ মেরুন জার্সিতে তিনি যে ঝড় তুলবেন সে কথা বলাই যায়!
অবশ্যই পড়ুন: যে তিন কারণে মরক্কোকে হারাতে পারল না ব্রাজিল
প্রসঙ্গত, বছর 30 এর এই সেন্টার ফরোয়ার্ড গত মরসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন। থাইল্যান্ডে 22টি গোল এবং আসিস্ট করার পাশাপাশি AFC চ্যাম্পিয়ন্স লিগেও 9টি গোল এবং অ্যাসিস্ট করেছেন। সর্বসাকুল্যে, 38 ম্যাচে অংশ নিয়ে 33 গোল করেছেন এই ফুটবলার। মূলত সে কারণেই ব্রাজিলের এই ফুটবলারকে নাকি দলে নিতে আগ্রহী মোহনবাগান ম্যানেজমেন্ট।