=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যাঙ্ক অফ বরোদার ওপর নেমে এল RBI-র শাস্তির খাড়া

সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-তে অ্যাকাউন্ট আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। দেশের অন্যতম বড় এই সরকারি ব্যাঙ্কের ওপর নেমে এল বিরাট শাস্তির খাড়া। কয়েক লক্ষ টাকার জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কেন জানেন? এই নিয়ে বড় তথ্য দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ব্যাঙ্ক অফ বরোদাকে বিরাট শাস্তি দিল RBI

আরবিআই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, নিয়মকানুন উলঙ্ঘন করার জন্য সরকারি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা এবং জিআইসি হাউজিং ফাইন্যান্সের উপর ৬৬.৭ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপে ব্যাঙ্ক অফ বরোদার ওপর ৬৩.৬ লক্ষ টাকা এবং জিআইসি হাউজিং ফাইন্যান্সের ওপর ৩.১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আরবিআই স্পষ্ট করেছে যে এই পদক্ষেপটি শুধুমাত্র নিয়ন্ত্রক ঘাটতির অর্থাৎ নিয়ম লঙ্ঘনের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে।

গ্রাহকদের অ্যাকাউন্টের ওপর প্রভাব ফেলবে?

আরবিআই-এর এহেন সিদ্ধান্তের ফলে ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন গ্রাহকরা। তাঁদের টাকা সুরক্ষিত আছে তো ব্যাঙ্ক অফ বরোদা-তে? চিন্তা নেই, আরবিআই সাফ জানিয়েছেন, ব্যাঙ্কের ওপর জরিমানা গ্রাহকদের সাথে সম্পাদিত কোনো লেনদেন বা চুক্তিকে প্রভাবিত করবে না। আসলে আরবিআই ৩১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদার আর্থিক অবস্থা পরীক্ষা করেছিল। এই পরীক্ষার পর ব্যাঙ্কটিকে একটি নোটিশ জারি করা হয়।

আরও পড়ুনঃ ৯০০ ডলারের ওষুধ ভারতে মিলছে মাত্র ৩০ টাকায়, আমেরিকান তরুণীর ভাইরাল ভিডিও

ব্যাঙ্কের জবাব বিবেচনা করার পর, আরবিআই দেখতে পায় যে ব্যাঙ্কটি কিছু লোন অ্যাকাউন্টে নির্ধারিত সুদের হারের চেয়ে বেশি সুদ ধার্য করেছে। এই পদক্ষেপটি ঋণদাতাদের জন্য ন্যায্য অনুশীলন বিধির (Fair Practices Code) সরাসরি লঙ্ঘন ছিল। এছাড়াও, ব্যাঙ্কটি কিছু গ্রাহকের কেওয়াইসি রেকর্ড নির্ধারিত সময়সীমার মধ্যে কেন্দ্রীয় কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতে আপলোড করেনি। যে কারণে এই সিদ্ধান্ত। অন্যদিকে ন্যাশনাল হাউজিং ব্যাংক (এনএইচবি) জিআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডের আর্থিক অবস্থার একটি নিরীক্ষা পরিচালনা করে। তদন্তে দেখা যায় যে, কোম্পানিটি তার গ্রাহকদের অ্যাকাউন্টের ঝুঁকির বিভাগ সময়মতো পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। আরবিআই-এর নিয়ম অনুযায়ী কোম্পানিগুলোকে প্রতি ছয় মাস অন্তর অ্যাকাউন্টের ঝুঁকি পর্যালোচনা করতে হয়, কিন্তু জিআইসি হাউজিং ফাইন্যান্স এমন কোনো ব্যবস্থা স্থাপন করেনি।

Leave a Comment