বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপালের (Nepal) নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ প্রতিবেশী দেশটির রাশ নিজের হাতে নেওয়ার পর থেকেই সে দেশের সাথে ভারতের সম্পর্কে ছেদ পড়েছে! এমতাবস্থায়, সীমান্ত এলাকায় বন্ধ হয়ে যাওয়া চা-কারখানাগুলিকে পুনরায় (India-Nepal Tea Dispute) খোলার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, ভারত সরকারের কঠোর নিয়ম কানুনের কারণে প্রতিবেশী দেশ থেকে আসা চা পাতাগুলি পরীক্ষাগারে পরীক্ষার জন্য আটকে থাকছে। এর ফলে অনেক ক্ষেত্রেই পচে যাচ্ছে কুইন্টাল কুইন্টাল চা পাতা!
ভারতে আসার আগেই পচে যাচ্ছে নেপালের চা
ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ বা FSSAI গত 23 তারিখ একটি নির্দেশিকা জারি করে জানায়, এইচএসএন কোড 0902 এর অধীনে আমদানি করা চায়ের ঝুঁকি ভিত্তিক পরিদর্শন ব্যবস্থা চালু করতে হবে। এর ফলে নেপাল থেকে ভারতে ব্যবহারের জন্য আসা কুইন্টাল কুইন্টাল চায়ের মধ্যে থেকে অন্তত 20 শতাংশ চা অবিলম্বে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। কাঠমান্ডু পোস্টে দাবি করা হচ্ছে, ভারতে পাঠানো চাগুলি নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন রপ্তানিকারকরা। চায়ের পাতাগুলিকে ল্যাবে পরীক্ষা করার জন্য দিনের পর দিন আটকে রাখা হচ্ছে! ওই রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে প্রায় 3 লাখ কেজি প্রক্রিয়াজাত চা ভারতের গুদামে আটকে পড়ে আছে। এছাড়াও 10 লাখ কেজিরও বেশি পরিমাণে চা, ভারতে আসার আগে এই মুহূর্তে নেপালে মজুদ রয়েছে। অভিযোগ, চা পাতা ল্যাব বা পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। আর্থিক সেই কারণেই দিনের পর দিন গুদামে আটকে থেকে পচে যাচ্ছে চা পাতাগুলি। রিপোর্ট অনুযায়ী, নেপালের চাপ পরীক্ষা করা নিয়ে ভারতের এমন সিদ্ধান্তের কারণে নেপালে অন্তত 99 বা তারও বেশি চা-কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়েছে 50 এর বেশি চায়ের কারখানা। যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু চা শ্রমিক। এমতাবস্থায়, কূটনৈতিক ভাবে অর্থাৎ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় সে দেশের চা কারখানাগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
অবশ্যই পড়ুন: দুটি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ পেরলেও ফিরল একটি LPG ট্যাংকার, বাড়ছে উদ্বেগ
প্রসঙ্গত, নেপাল থেকে ভারতে আসা সমস্ত চায়ের ল্যাব পরীক্ষা বাধ্যতামূলক করেছে টি বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক এমন সিদ্ধান্তের কারণেই সমস্যায় পড়তে হচ্ছে চা রপ্তানিকারকদের। অনেক ক্ষেত্রে পচে যাচ্ছে নেপাল থেকে আসা চা। আসলে, নেপাল থেকে ভারতে আগত চায়ের পরীক্ষা করার জন্য তার নমুনা পাঠানো হয় কলকাতার পরীক্ষা কেন্দ্রে। সেখান থেকে নমুনা পরীক্ষা করে রিপোর্ট আসতে 15 থেকে 20 দিন সময় লেগে যায়। আর এই দীর্ঘ বিলম্বের কারণে দিনের পর দিন গুদামে আটকে থেকে পচছে নেপালি চা!